Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহার নির্বাচনে আসন সমঝোতা সম্পন্ন ইন্ডিয়া জোটের, তেজস্বীর দলকে ১৩৫ আসন, কংগ্রেস লড়বে ৬১টি তে

বিহার নির্বাচনে আসন সমঝোতা সম্পন্ন ইন্ডিয়া জোটের, তেজস্বীর দলকে ১৩৫ আসন, কংগ্রেস লড়বে ৬১টি তে

Online Desk অক্টোবর 14, 2025
rahul-tejashwi.jpg

ওঙ্কার ডেস্ক: এনডিএ জোট আগেই বিহার বিধানসভা নির্বাচনে কোন দল কটা আসনে লড়বে তা প্রকাশ্যে এনেছিল। এবার বিরোধী শিবির অর্থাৎ ইন্ডিয়া জোটও নিজেদের আসন সমঝোতা সেরে ফেলল। ২৪৩ আসন বিশিষ্ট আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে তেজস্বী যাদবের দল আরজেডিকে ১৩৫ আসন লড়ার জন্য ছেড়ে দিল কংগ্রেস। পাশাপাশি হাত শিবির লড়বে ৬১ আসনে। অবশিষ্ট আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করবে বামফ্রন্ট ও মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টি।

সূত্রের খবর, বিহার বিধানসভা নির্বাচনে লড়াইয়ে নামতে চলেছে বামফ্রন্টের তিন শরিক দল সিপিআই(এমএল), সিপিআই ও সিপিএম। এই তিন দলকে মিলিয়ে মোট আসন দেওয়া হয়েছে ২৯ থেকে ৩১টি আসন। আর ভিআইপির জন্য বরাদ্দ করা হয়েছে ১৬টি আসন। পড়শি রাজ্যের বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন তা নিয়েই চলছিল জল্পনা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অবশেষে সেই জল্পনার অবসান হল। কারণ আসন্ন নির্বাচনে তেজস্বী যাদবকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মেনে নিয়েছে ইন্ডিয়া জোটের সমস্ত শরিক দল।

উল্লেখ্য, আগামী ৬ নভেম্বর প্রথম দফা এবং ১১ নভেম্বর দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে বিহারে। রবিবার বিজেপি এবং জনতা দল (ইউনাইটেড) ১০১টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানানো হয়। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) ২৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এ ছাড়া রাষ্ট্রীয় লোক মোর্চা (আরএলএম) এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চা (এইচএএম) আসন্ন নির্বাচনে ছয়টি করে আসনে লড়াই করবে।

Post Views: 198

Continue Reading

Previous: রাজ্যসভার আসন নিয়ে মতবিরোধ, কাশ্মীরে এনসি-কংগ্রেস জোটে ভাঙনের ইংগিত
Next: প্রয়াত প্রবীণ বাম নেতা দীপক সরকার, সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন সম্পাদকের মৃত্যুতে শোকের ছায়া

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.