Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহারের মুখ্যমন্ত্রী পদে কি ফের নীতিশ? মুখ খুললেন না মোদী

বিহারের মুখ্যমন্ত্রী পদে কি ফের নীতিশ? মুখ খুললেন না মোদী

Online Desk সেপ্টেম্বর 16, 2025
nitish-modi.jpg

ওঙ্কার ডেস্ক: শিবির বদলে তাঁর জুড়ি মেলা ভার। কখনও ইন্ডিয়া জোটে, তো কখনও আবার এনডিএ জোটে। রাজনীতির ময়দানে বরাবরই তিনি ‘পাল্টিবাজ’ হিসেবে সমালোচিত হন। কথা হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে নিয়ে।

চলতি বছরে রয়েছে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে বর্তমান জোটসঙ্গী বিজেপিকে বড় বার্তা দিয়ে রাখলেন বিহারের মুখ্যমন্ত্রী। সোমবার বিহারের পূর্ণিয়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে নীতিশ কুমার বললেন, তিনি আর শিবির বদল করবেন না। যদিও প্রধানমন্ত্রী মোদী নীতিশের এই মন্তব্যের পর তাঁর উদ্দেশে কোনও প্রতিক্রিয়া জানাননি। এমনকি বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী নীতিশ কুমার হবেন কি না তা নিয়েও মুখ খোলেননি মোদী।

সোমবার পূর্ণিয়া বিমানবন্দরের নতুন টার্মিনাল বিল্ডিংয়ের উদ্বোধন করেন মোদী। এ ছাড়া বিহারের জন্য ১৩ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঘোষণা করেছেন তিনি। সে রাজ্যে এক জনসভায় প্রধানমন্ত্রী রাজ্য সরকারের কাজের প্রশংসা করেন। কিন্তু বিহারে এনডিএ ক্ষমতায় থেকে গেলে নীতিশ কুমারই কি ফের মুখ্যমন্ত্রী হবেন? এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী এক বারের জন্যও কোনও কথা উচ্চারণ করেননি। এদিন ঠিক কী বলেছেন নীতিশ? প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিহারের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি আপনাকে কথা দিচ্ছি আর শিবির বদল করব না। আগেকার দিনের ভুলের পুনরাবৃত্তি আর হবে না।’ সবাইকে অবাক করে দিয়ে নীতীশ বলেন, ‘আমি ভুল করেছি। এজন্য ক্ষমাপ্রার্থী।’ অন্য দিকে নীতিশ কুমারের এমন মন্তব্যের পর বিহারের রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। নেতার এমন মন্তব্যের পরেও প্রধানমন্ত্রী কোনও প্রতিক্রিয়া না দেওয়ায় ক্ষুব্ধ নীতিশের অনুগামীরা।

Post Views: 124

Continue Reading

Previous: ব্রিকস নেটওয়ার্কে এসএসকেএম ! গেট-টুগেদারে ১০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর
Next: দুর্গোৎসবের আগে রাজ্যের সরকারি কর্মীদের হাতে আগাম বেতন, ঘোষণা নবান্নের

সম্পর্কিত গল্প

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026

You may have missed

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
JAHANGIR.jpg

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.