Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দুর্গোৎসবের আগে রাজ্যের সরকারি কর্মীদের হাতে আগাম বেতন, ঘোষণা নবান্নের

দুর্গোৎসবের আগে রাজ্যের সরকারি কর্মীদের হাতে আগাম বেতন, ঘোষণা নবান্নের

Online Desk সেপ্টেম্বর 17, 2025
mamata-didi.png

ওঙ্কার ডেস্ক: উৎসবের মরসুমে কর্মচারী ও পেনশনভোগী দের আর্থিক চাপ কিছুটা লাঘব করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বরের মধ্যেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের হাতে পৌঁছে যাবে সেপ্টেম্বর মাসের বেতন। সাধারণত মাসের শেষ দিনে বেতন মেলে, কিন্তু দুর্গাপুজোর দীর্ঘ ছুটির আগে আগাম বেতন প্রদানের সিদ্ধান্তে কর্মচারীদের স্বস্তি মিলবে বলেই মনে করছে প্রশাসন।
শুধু কর্মচারীরাই নন, দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা কর্মী, বিভিন্ন অস্থায়ী কর্মী এবং সাম্মানিকভিত্তিক কর্মীরাও এই সুযোগের আওতায় আসবেন। পাশাপাশি রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন দেওয়া হবে ১ অক্টোবর। একই দিনে “লক্ষ্মীর ভাঁড়ার”, “জয় বাংলা” সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের আর্থিক সহায়তাও পৌঁছে যাবে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে।
প্রশাসনের দাবি, দুর্গোৎসব বাংলার সবচেয়ে বড় উৎসব। সেই সময়ে সাধারণ মানুষের যেমন কেনাকাটার চাপ বাড়ে, তেমনই কর্মচারী ও পেনশনভোগীদের বাড়তি ব্যয়ের প্রয়োজন হয়। তাই উৎসবের আনন্দে ভাটা না পড়তে দিতে এই বিশেষ উদ্যোগ। আর্থিক দফতরের তরফে ইতিমধ্যেই রাজ্যের সমস্ত দফতর, ট্রেজারি এবং হিসাব শাখাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বেতন-বিল ও প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। যাতে নির্দিষ্ট সময়ে প্রত্যেকের কাছে অর্থ পৌঁছয়। সরকারি মহল মনে করছে, আগাম বেতন ও পেনশন প্রদানের ফলে কর্মচারী ও পেনশনভোগীদের আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত হবে, একইসঙ্গে উৎসবের প্রস্তুতি আরও নির্বিঘ্নে সম্পন্ন করতে পারবেন তাঁরা।

Post Views: 233

Continue Reading

Previous: বিহারের মুখ্যমন্ত্রী পদে কি ফের নীতিশ? মুখ খুললেন না মোদী
Next: পাকিস্তানের সঙ্গে আলোচনায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না ভারত, ইসলামাবাদকে জানাল ওয়াশিংটন

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.