Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পাকিস্তানের সঙ্গে আলোচনায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না ভারত, ইসলামাবাদকে জানাল ওয়াশিংটন

পাকিস্তানের সঙ্গে আলোচনায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না ভারত, ইসলামাবাদকে জানাল ওয়াশিংটন

Online Desk সেপ্টেম্বর 17, 2025
20250917_113455.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ড এবং অপারেশন সিঁদুর অভিযানের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। তবে দুই দেশের মধ্যে যদি আলোচনার পরিবেশ তৈরি হয়, সেক্ষেত্রে দ্বিপাক্ষিক আলোচনা চায় নয়াদিল্লি, এ ক্ষেত্রে তৃতীয় কোনও পক্ষের হস্তক্ষেপ চায় না ভারত। পাকিস্তানের বিদেশমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইশাক দারকে এ কথা জানিয়েছেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিয়ো।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত জুলাই মাসে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিয়োর সঙ্গে ইশাক দারের আলোচনা হয়েছিল। তাতে উঠে এসেছিল ভারতের প্রসঙ্গ। ইশাক দার বলেন, ‘২৫ জুলাই ওয়াশিংটনে পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেই বৈঠকে ভারতের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে রুবিয়ো বলেছিলেন, ভারত না কি তাঁকে বলেছে, বিষয়টি দ্বিপাক্ষিক।’ ইশাক দার আরও বলেন, অপারেশন সিঁদুর অভিযানের পর গত ১১ মে সকাল ৮টা ১৭ মিনিটে রুবিয়োর কাছ থেকে আমার কাছে যুদ্ধবিরতির প্রস্তাব আসে। সে সময় বলা হয়, খুব শীঘ্রই একটি নিরপেক্ষ জায়গায় ভারতের সঙ্গে আমাদের আলোচনা হবে। সেই আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে রুবিয়ো জানান, আলোচনায় ভারত তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না। ১৯৭২ সালের সিমলা চুক্তিতে শর্ত ছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনও সমস্যার সমাধান দ্বিপাক্ষিক স্তরে হবে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলা হয়। যাতে ২৬ জন প্রাণ হারান। সেই ঘটনায় পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ করে ভারত। যদিও ইসলামাবাদ সেই অভিযোগ অস্বীকার করেছে। পহেলগাঁওয়ের জবাবে গত ৭ মে ভারত ‘সিঁদুর’ অভিযান চালায়। এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারতের সেনাবাহিনী।

Post Views: 151

Continue Reading

Previous: দুর্গোৎসবের আগে রাজ্যের সরকারি কর্মীদের হাতে আগাম বেতন, ঘোষণা নবান্নের
Next: হারের ধাক্কায় টলমল, এশিয়া কাপে টিকে থাকতে আমিরশাহীর বিরুদ্ধে লড়াই পাকিস্তানের

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.