Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • হারের ধাক্কায় টলমল, এশিয়া কাপে টিকে থাকতে আমিরশাহীর বিরুদ্ধে লড়াই পাকিস্তানের

হারের ধাক্কায় টলমল, এশিয়া কাপে টিকে থাকতে আমিরশাহীর বিরুদ্ধে লড়াই পাকিস্তানের

Online Desk সেপ্টেম্বর 17, 2025
aisa-cup.png

ওঙ্কার ডেস্ক: এশিয়া কাপ ২০২৫-এ পাকিস্তানের ভাগ্য নির্ধারণী ম্যাচ আজ অনুষ্ঠিত হতে চলেছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। বুধবার রাত ৮টা (ভারতীয় সময়) পাকিস্তান মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে। ভারতের কাছে হারের পর এই ম্যাচটি পাকিস্তানের জন্য সুপার-৪-এ ওঠার শেষ সুযোগ, ফলে পরিস্থিতি এখন কার্যত “মরণ-বাঁচন” অবস্থায় দাঁড়িয়েছে।
এই ম্যাচকে ঘিরে ক্রিকেট দুনিয়ায় তৈরি হয়েছে চরম উত্তেজনা। ভারতের বিরুদ্ধে লজ্জাজনক হারের পর পাকিস্তান দল শুধু মানসিকভাবেই নয়, রাজনৈতিকভাবেও চাপে রয়েছে। সেই ম্যাচ শেষে বিতর্ক তৈরি হয়েছিল হ্যান্ডশেক নিয়ে। অভিযোগ ওঠে, ম্যাচ শেষে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য বিনিময় করেনি ভারতীয় দল। এ নিয়েই শুরু হয় তীব্র তরজা। পাকিস্তান ক্রিকেট বোর্ড সরাসরি দাবি জানায়, এমন ঘটনায় দায়ী ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়া হোক।
পিসিবির হুমকি এবং আইসিসির সঙ্গে একাধিক দফা আলোচনার পর সমঝোতায় পৌঁছনো হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পাকিস্তানের ম্যাচে আর দায়িত্বে থাকবেন না পাইক্রফ্ট। বুধবারের পাকিস্তান-আমিরশাহী ম্যাচে নতুন ম্যাচ রেফারি হিসেবে দায়িত্বে থাকবেন রিচি রিচার্ডসন। এই সিদ্ধান্ত ঘোষণার পরই কিছুটা স্বস্তি ফিরে এসেছে পাকিস্তান শিবিরে।
খেলার দিক থেকেও চাপ বাড়ছে পাকিস্তানের উপর। এখনও পর্যন্ত গ্রুপ পর্বে এক জয় ও এক হারের সমীকরণে রয়েছে তারা। সুপার-৪-এ জায়গা করে নিতে হলে আজকের ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই। অন্যদিকে সংযুক্ত আরব আমিরশাহীও নিজেদের প্রমাণ করতে মরিয়া। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হলেও, চমক দেওয়ার ক্ষমতা রাখে তারা। তাই পাকিস্তানের সামনে ম্যাচটি একেবারেই সহজ নয়।
মাঠের বাইরে বিতর্ক ও চাপের মধ্যে পাকিস্তান আজ কতটা ঘুরে দাঁড়াতে পারে, সেটাই এখন দেখার বিষয়। জয় পেলে সুপার-৪-এ পৌঁছে যাবে তারা, আর হার মানেই এশিয়া কাপ থেকে কার্যত বিদায়।

Continue Reading

Previous: পাকিস্তানের সঙ্গে আলোচনায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না ভারত, ইসলামাবাদকে জানাল ওয়াশিংটন
Next: ডার্বির পরেও এএফসিতেও হার উঠলো গো ব্যাক মোলিনা স্লোগান

সম্পর্কিত গল্প

New-Project-49.webp

আরও শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বুধবার অন্ধ্র উপকূলে ল্যান্ডফল! বাংলাতেও দুর্যোগের মেঘ

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-48.webp

১ নভেম্বরই দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি ‘ইন্ডি’ জোটের, ব্যবসায়ীদের উদ্বেগে ‘ডোন্ট কেয়ার’ রাহুলের!

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-46.webp

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্তের অভিযোগ উড়িয়ে দিল নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টে হলফনামা

Online Desk অক্টোবর 27, 2026

You may have missed

New-Project-49.webp

আরও শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বুধবার অন্ধ্র উপকূলে ল্যান্ডফল! বাংলাতেও দুর্যোগের মেঘ

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-48.webp

১ নভেম্বরই দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি ‘ইন্ডি’ জোটের, ব্যবসায়ীদের উদ্বেগে ‘ডোন্ট কেয়ার’ রাহুলের!

Online Desk অক্টোবর 27, 2026
রাশিচক্র.jpg

২৭ অক্টোবর ১২ রাশির ভাগ্য কেমন যাবে? জেনে নিন আজকের রাশিফল:

Online Desk অক্টোবর 27, 2026
Untitled.png

শীতকালে সদ্যজাত শিশুদের কীভাবে যত্নে রাখবেন

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.