Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ট্রেনিং থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, বিহারে প্রাণ হারালেন ৩ পুলিশ আধিকারিক, নিহত গাড়ির চালকও

ট্রেনিং থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, বিহারে প্রাণ হারালেন ৩ পুলিশ আধিকারিক, নিহত গাড়ির চালকও

Online Desk জুন 12, 2026
accident.jpg

ওঙ্কার ডেস্ক: ট্রেনিং শেষ করে ফিরছিলেন গাড়িতে চেপে। কিন্তু সেই যাত্রাপথে করুণ পরিণতি নেমে আসবে তা ভাবতে পারেননি কেউ। ট্রাকের সঙ্গে ওই গাড়ির সংঘর্ষের ফলে মৃত্যু হল বিহারের তিন থানার তিন অফিসার ইনচার্জের। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে সে রাজ্যের বেগুসরাই জেলায় জাতীয় সড়ক-৩১-এ। তিন পুলিশ আধিকারিকের পাশাপাশি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁদের গাড়ির চালকেরও। জানা গিয়েছে, তিন জনই পাটনায় একটি ট্রেনিং শিবিরে গিয়েছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেগুসরাইয়ের বখড্ডা ঢালার কাছে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা মাধেপুরা জেলার তিন থানার অফিসার ইনচার্জ। তাঁরা হলেন রতওয়ারার ওসি সজন কুমার পাসওয়ান, আরারের জ্ঞানেন্দ্র অমরেন্দ্র এবং বেলারি-র নীরজ কুমার। ডিএসপি (ট্রাফিক) রঞ্জিত কুমার জানিয়েছেন, গাড়ির চালক জ্যোতিষ কুমার দুর্ঘটনায় গুরুতর জখম হন। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে মারা যান। বেগুসরাইয়ের পুলিশ সুপার মণীশ কুমার সংবাদ সংস্থাকে বলেন, ‘বেগুসরাইতে এক দুর্ঘটনায় চার জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় কর্মরত তিনজন পুলিশ আধিকারিক কর্মকর্তা এবং একজন চালক নিহত হয়েছেন। মাধেপুরা যাওয়ার পথে রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে তাঁদের গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয় ট্রাকের। তদন্ত শুরু হয়েছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘বেগুসরাইতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় তিন পুলিশ আধিকারিক ও তাঁদের চালকের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। এই অপূরণীয় ক্ষতি সমগ্র পুলিশ বাহিনীর জন্য এক গভীর আঘাত।’

Post Views: 72

Continue Reading

Previous: আরএসএস প্রধানের সফরের মাঝেই ট্রেনে পাথর হামলা, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন
Next: চকলেটের লোভ দেখিয়ে মহারাষ্ট্রে ৩ বছরের শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! গ্রেফতার যুবক

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.