Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • চকলেটের লোভ দেখিয়ে মহারাষ্ট্রে ৩ বছরের শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! গ্রেফতার যুবক

চকলেটের লোভ দেখিয়ে মহারাষ্ট্রে ৩ বছরের শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! গ্রেফতার যুবক

Online Desk জুন 12, 2026
arrest-e.jpg

ওঙ্কার ডেস্ক: ধর্ষকের লালসা থেকে রেহাই পেল না তিন বছরের শিশুকন্যাও। মহারাষ্ট্রের জালনা শহরে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে ৩ বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছে বুধবার। ওই দিন শিশুটি সদর বাজার থানা এলাকায় তার বাড়ির বাইরে খেলছিল। সেই সময় ২৬ বছর বয়সী অভিযুক্ত যুবক প্রথমে ওই এলাকাটি ঘুরে দেখে। এরপর ওই যুবক ফিরে গিয়ে বাইকে চেপে শিওশুটির কাছে আসে। তাকে চকলেট দেওয়ার নাম করে তুলে নিয়ে যায়। অভিযোগ, এরপর তাকে ধর্ষণ করে। যৌন নির্যাতনের পর অভিযুক্ত শিশুটিকে তার বাড়ির বাইরে রেখে চলে যায়। গোটা বিষয়টি শিশুর পরিবার জানার পরে তারা সদর বাজার থানায় অভিযোগ দায়ের করে।

পুলিশ জানিয়েছে, শিশুর মেডিকেল পরীক্ষা করা হয়েছে। তাতে জানা গিয়েছে, সে ধর্ষণের শিকার হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। পরে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হয়। বিচারক তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। এই নারকীয় ও নৃশংস ঘটনায় ভেঙে পড়েছে নির্যাতিতা শিশুটির পরিবার। উদ্বেগে তাঁরা দিন কাটাচ্ছেন। অভিযুক্ত যুবকের কোঠোর শাস্তি দাবি করেছে শিশুটির পরিবার। পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষোয়টি জানার চেষ্টা করছে। সেই সঙ্গে এই ঘটনার সঙ্গে আর অন্য কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Post Views: 81

Continue Reading

Previous: ট্রেনিং থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, বিহারে প্রাণ হারালেন ৩ পুলিশ আধিকারিক, নিহত গাড়ির চালকও
Next: সব প্রশ্নের উত্তরে জানি না, জেরায় মেজাজ হারান অভিষেক

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.