Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহারের খসড়া ভোটার তালিকা নিয়ে অভিযোগ জমা পড়েছে ৬,২৫৭টি

বিহারের খসড়া ভোটার তালিকা নিয়ে অভিযোগ জমা পড়েছে ৬,২৫৭টি

Online Desk আগস্ট 9, 2025
voter-list-f.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকায় স্পেশ্যাল ইনটেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষার কাজ শেষ হয়েছে বিহারে। ইতিমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর এই খসড়া তালিকা প্রকাশের পর সে রাজ্যের ভোটারদের কাছ থেকে ৬,২৫৭টি অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে। তবে সাত দিন হয়ে গেলেও রাজনৈতিক দলগুলির তরফ থেকে খসড়া ভোটার তালিকা নিয়ে কোনও অভিযোগ জমা পড়েনি।

উল্লেখ্য, গত ১ আগস্ট বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে আগেই জানানো হয়েছিল, ওই খসড়া তালিকা নিয়ে যদি কারও অভিযোগ থাকে তাহলে, তা নির্ধারিত সময়ের মধ্যে কমিশনকে জানানো যাবে। তবে কমিশন সূত্রে খবর, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কোনও রাজনৈতিক দল এ বিষয়ে একটিও অভিযোগ দায়ের করেনি। সাধারণ ভোটারদের তরফ থেকে ৬,২৫৭টি অভিযোগ জমা পড়েছে। সেগুলির কোনওটির নিষ্পত্তি হয়নি।

এসআইআর প্রক্রিয়া চালানোর সময় কমিশনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার জন্য প্রতিটি রাজনৈতিক দলের তরফে বুথ লেভেল এজেন্ট বা বিএলএ দেওয়া হয়েছিল। কোন রাজনৈতিক দলের কত জন বিএলএ এই প্রক্রিয়ায় কাজ করেছেন, নির্বাচন কমিশন তার পরিসংখ্যান প্রকাশ করেছে। কমিশনের তরফে বলা হয়েছে, বিহারে কংগ্রেসের তরফে ১৭,৫৪৯ জন বিএলএ কাজ করেছেন। আরজেডি-র ছিল ৪৭,৫০৬ জন বিএলএ। বিজেপির ছিল ৫৩ হাজারের বেশি এবং জেডিইউয়ের প্রায় সাড়ে ৩৬ হাজার। সব মিলিয়ে বিহারে মোট ১ লক্ষ ৬০ হাজার ৮১৩ জন বিএলএ আছেন। তবে এসআইআর নিয়ে সংসদে এবং সংসদের বাইরে বিরোধীরা সরব হলেও বিহারের ক্ষেত্রে কেন এখনও পর্যন্ত কোনও অভিযোগ জানানো হল না তা নিয়ে উঠছে প্রশ্ন।

Post Views: 215

Continue Reading

Previous: প্রবল বর্ষা দিল্লিতে ! দেয়াল ধসে নিহত ৮
Next: নবান্ন অভিযানে উত্তপ্ত কলকাতা; পার্কস্ট্রিটে লাঠিচার্জ, আহত বিক্ষোভকারী ও পুলিশ

সম্পর্কিত গল্প

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026

You may have missed

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.