Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নবান্ন অভিযানে উত্তপ্ত কলকাতা; পার্কস্ট্রিটে লাঠিচার্জ, আহত বিক্ষোভকারী ও পুলিশ

নবান্ন অভিযানে উত্তপ্ত কলকাতা; পার্কস্ট্রিটে লাঠিচার্জ, আহত বিক্ষোভকারী ও পুলিশ

Online Desk আগস্ট 9, 2025
VID-20250809-WA0209.jpg

ওঙ্কার ডেস্ক: আরজি কর কাণ্ডের প্রতিবাদে শনিবারের নবান্ন অভিযান ঘিরে সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে কলকাতা। শহরের বিভিন্ন প্রান্তে মিছিল, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির জেরে তৈরি হয় অগ্নিগর্ভ পরিস্থিতি। পার্কস্ট্রিট অঞ্চলে বিক্ষোভকারীদের মিছিল আটকাতে গেলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের তীব্র বচসা বাধে। সেই উত্তেজনার মধ্যেই লাঠিচার্জ চালায় কলকাতা পুলিশ। অভিযোগ, পুলিশের মারে একাধিক বিক্ষোভকারী আহত হন, যদিও পুলিশের দাবি  তাদেরও কয়েকজন সদস্য আহত হয়েছেন।
শনিবার সকাল থেকেই পার্কস্ট্রিট-সহ একাধিক এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এখান থেকেই নবান্নমুখী যাত্রা শুরু করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে কিছুদূর যেতেই পুলিশ মিছিল আটকে দেয়। বাধা পেয়ে শুভেন্দু অধিকারী, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, সাংসদ অর্জুন সিং ও অন্যান্য নেতা-কর্মীরা পার্কস্ট্রিটেই অবস্থান শুরু করেন।
পরে বেলা প্রায় পৌনে ১২টার সময় বিধানসভা থেকে সরাসরি ডোরিনা ক্রসিংয়ে পৌঁছান শুভেন্দু। রানি রাসমণি অ্যাভিনিউতে পৌঁছনোর আগেই পুলিশ তাকে থামিয়ে দেয়। বিস্তর বাকবিতণ্ডার পর রুট পরিবর্তন করে জওহরলাল নেহেরু রোড ধরে মিছিল এগোনোর চেষ্টা হয়। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফের লাঠিচার্জ করে, যা আরও উত্তেজনা ছড়ায়।
কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নবান্ন অভিযানের জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। আদালতের নির্দেশ এবং বিধিনিষেধ উপেক্ষা করে প্রতিবাদ কর্মসূচি পালিত হওয়ায় কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে সকাল থেকেই গোটা শহরে চরম উত্তেজনা বিরাজ করছে।

Post Views: 234

Continue Reading

Previous: বিহারের খসড়া ভোটার তালিকা নিয়ে অভিযোগ জমা পড়েছে ৬,২৫৭টি
Next: কুলগামে রাতভর গুলির লড়াই;  নিহতএক জঙ্গি, শহিদ দুই জওয়ান

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.