Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আন্দোলন করতে গিয়ে ভাঙচুর করেছে যারা, সেই শিক্ষকদের শোকজ পর্ষদের

আন্দোলন করতে গিয়ে ভাঙচুর করেছে যারা, সেই শিক্ষকদের শোকজ পর্ষদের

Online Desk মে 21, 2025
20250521_163913.jpg

নিজস্ব সংবাদদাতা, কলকাতা : বিকাশ ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা। সেই বিক্ষোভ থেকে বিকাশ ভবনের গেট ভেঙে ফেলা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এবার সেই ‘অশান্তি’ পাকানো শিক্ষকদের বেছে বেছে শোকজ নোটিশ পাঠাচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী সাত দিনের মধ্যে সেই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

কী বলা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের শোকজ চিঠিতে?

শোকজ চিঠিতে বলা হয়েছে, গত ১৫ মে বিকাশ ভবনের সামনে বহু শিক্ষক-শিক্ষিকা জড়ো হয়েছিলেন। সেই দিনের ঘটনার ছবি এবং ভিডিও থেকে বহু জনকে শনাক্ত করা গিয়েছে। তার মধ্যে অনেকেই সেদিন আইন ভেঙেছিলেন। স্কুলশিক্ষা দফতর-সহ একাধিক সরকারি অফিস রয়েছে বিকাশ ভবনে। পর্ষদের অভিযোগ, বিকাশ ভবনের গেট ভেঙে ফেলেছিলেন আন্দোলনকারী শিক্ষকরা। সেই সঙ্গে সাধারণ মানুষের সম্পত্তি নষ্ট করা হয়েছিল। বিকাশ ভবন এবং অন্য সরকারি অফিসের কর্মীদের দীর্ঘক্ষণ আটকে রাখার অভিযোগ উঠেছিল। পাশাপাশি অভব্য আচরণ এবং গালাগালি করারও অভিযোগ উঠেছিল।

উল্লেখ্য, এসএসসি-র ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। যার ফলে চাকরি হারিয়েছেন ২৫,৭৩৫ জন। সেই সঙ্গে আদালত জানায় চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন। তারপর নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে তাঁদেরকে। কিন্তু নতুন করে আর পরীক্ষায় বসতে রাজি নন চাকরিহারা শিক্ষকরা। এই দাবিতে তাঁরা বিকাশ ভবন ঘেরাও করে অভিযান।

Post Views: 226

Continue Reading

Previous: পাকিস্তানের বালুচিস্তানে স্কুল বাসে বিস্ফোরণ, নিহত অন্তত পাঁচ
Next: রাজীব গান্ধী, এক বর্ণময় রাজনীতিক

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.