Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পাকিস্তানের বালুচিস্তানে স্কুল বাসে বিস্ফোরণ, নিহত অন্তত পাঁচ

পাকিস্তানের বালুচিস্তানে স্কুল বাসে বিস্ফোরণ, নিহত অন্তত পাঁচ

Online Desk মে 21, 2025
20250521_150936.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বালুচিস্তান খুজদার জেলায় স্কুল বাসে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল অন্তত পাঁচ জনের। এই বিস্ফোরণের ফলে আহত হয়েছেন আরও ৩৮ জন। ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সংবাদ মাধ্যম আল জাজিরাকে খুজদারের এক সরকারি আধিকারিক ইয়াসির ইকবাল দস্তি বলেন, ‘স্কুল বাসটি আর্মি পাবলিক স্কুলের, সকালে শিশুদের নিয়ে যখন যাচ্ছিল তখন আত্মঘাতী বোমা হামলা হয়।’ এই ঘটনায় নিন্দা জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। হামলার শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন তিনি।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় কমপক্ষে তিন শিশু এবং দুই প্রাপ্তবয়স্ক নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে যে বিস্ফোরণের তীব্রতার কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি নিন্দা জানিয়ে নিহতদের জন্য ‘গভীর দুঃখ ও শোক’ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘শত্রুরা নিরীহ শিশুদের উপর বর্বরতার সঙ্গে আক্রমণ করেছে। স্কুল বাসে হামলা দেশে অস্থিতিশীলতা তৈরির জন্য শত্রুদের একটি জঘন্য ষড়যন্ত্র।’ খনিজ ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বালুচিস্তান প্রদেশে সরকার এবং স্বাধীনতাকামী গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। এই বিস্ফোরণে বালুচ স্বাধীনতাকামীদের হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

Post Views: 279

Continue Reading

Previous: “বন্দে ভারত” এক্সপ্রেস, লাভ লোকসানের নিরিখে দেখা যাবে না !
Next: আন্দোলন করতে গিয়ে ভাঙচুর করেছে যারা, সেই শিক্ষকদের শোকজ পর্ষদের

সম্পর্কিত গল্প

Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
DEADBODY.png

সুরাটে সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ৪ শ্রমিকের; তদন্তে পুলিশ

Online Desk জুন 7, 2026
west-bank-baby.png

মাত্র ৭ মাসের বাচ্ছাকে লক্ষ্য করে গুলি ইজরায়েলি সেনার; দাবি নিহত শিশুর বাবার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.