Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, মারপিট, জখম ৭ বিজেপিকর্মী

প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, মারপিট, জখম ৭ বিজেপিকর্মী

Online Desk জুন 9, 2025
BJP-INNER-CLASH.png

নিজস্ব সংবাদদাতা , উত্তর চব্বিশ পরগণা : সাংগঠনিক বৈঠকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। নিজেদের মধ্যে মারপিটে জখম হয়েছেন বিজেপির 6-7 জন কর্মী সমর্থক । বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি রাজিব পোদ্দারের উপস্থিতিতেই সাংগঠনিক বৈঠক চলাকালীন বিজেপি কর্মীদের মধ্যে মারপিট ও গন্ডগোলে উত্তপ্ত হয়ে উঠল অশোকনগরের মানিকতলা এলাকা।
একটি ক্লাব এলাকায় রবিবার সন্ধ্যায় চলছিল বিজেপির সাংগঠনিক বৈঠক । সেই বৈঠকে অশোকনগরের যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট প্রদীপ সরকার সহ কয়েকজন, জেলা সভাপতির কাছে জানতে চায় অশোকনগরে যে চারটি মন্ডল রয়েছে তার মধ্যে একজন মন্ডল সভাপতি মহিলা হওয়ার কথা ছিল তা কেন হয়নি এবং কেন কয়েকজন বিজেপি নেতাকর্মী তৃণমূলের হয়ে কাজ করছে । অভিযোগ এই প্রশ্ন করার পরেই অশোকনগরের কয়েকজন , বিজেপি কর্মী সমর্থক প্রদীপ সরকার সহ তার সঙ্গে থাকা বাকিদের উপর চড়াও হয়, ব্যাপক মারধর করে, ভাঙচুর করা হয় চেয়ার।
জানা যাচ্ছে উভয় পক্ষের মধ্যে মারপিট ও হাতাহাতিতে জখম হয় অন্তত ৬-৭ জন বিজেপি কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অশোকনগর থানার পুলিশ।
রবিবার সন্ধ্যার এই ঘটনায় আহতরা অশোকনগর হাসপাতালে চিকিৎসার পর অশোকনগর থানায় উভয়পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও বিজেপির জেলা সভাপতি এ বিষয়ে কোন মন্তব্য করেনি। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গে অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর পরামর্শ ‘ওদের যদি এতই গোষ্ঠীদ্বন্দ্ব থাকে তাহলে পুলিশ প্রটেকশন নিয়ে মিটিং করা উচিত’।

Post Views: 217

Continue Reading

Previous: যুবতীকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করলো প্রেমিক
Next: সিনেজগতে দুসংবাদ! পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ ঋতুপর্না সেনগুপ্ত

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.