Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সিনেজগতে দুসংবাদ! পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ ঋতুপর্না সেনগুপ্ত

সিনেজগতে দুসংবাদ! পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ ঋতুপর্না সেনগুপ্ত

Online Desk জুন 9, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: বিনোদুনিয়ায় ফের শোকের ছায়া। প্রয়াত বিখ্যাত পরিচালক পার্থ ঘোষ। মুম্বইয়ের মাড আইল্যান্ড এলাকায় থাকতেন তিনি। সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় পরিচালকের। মৃত্যুকালে ৭৫ বছর বয়স হয়েছিল তাঁর। এই দুঃসংবাদে শোকে কাতর ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি মৃত্যুসংবাদ নিশ্চিত করেন।
অভিনেত্রী জানান, এদিন সকালে আচমকাই শ্বাসকষ্ট শুরু হয় পরিচালকের। বাড়ির বাগানে হাঁটতে যান। সেই সময় বুকে অস্বস্তি আরও বাড়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টাও করা হয়। তবে পথেই সব শেষ। মৃত্যু হয় তাঁর। পরিচালকের মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেত্রী। বলেন, “দুঃখপ্রকাশের ভাষা নেই। প্রতিভাসম্পন্ন একজন মানুষকে হারালাম। সিনেদুনিয়ায় যে জাদু তুমি করেছো, সে কারণে পার্থদাকে সবসময় মনে পড়বে। আত্মার শান্তিকামনা করি।”
নয়ের দশকে একের পর এক ছবি দর্শকদের উপহার দিয়েছেন পার্থ ঘোষ। মণীষা কৈরালার ‘অগ্নিসাক্ষী’, মাধুরী দীক্ষিতের সঙ্গে ‘হান্ড্রেড ডেজ’, মিঠুন চক্রবর্তী ও আয়েশা জুলকার ‘দালাল’ ছবিতে মুগ্ধ দর্শকরা। সেই সময় অবশ্য ‘দালাল’ ছবি নিয়ে বিতর্কও কম কিছু হয়নি। ১৯৯৭ সালে ‘গুলাম ই মুস্তাফা’র মতো ছবি তৈরি করেছিলেন পরিচালক পার্থ ঘোষ। রবিনা ট্যান্ডন এবং নানা পাটেকর অভিনীত ওই ছবিও বক্স অফিসে বেশ সাফল্য পেয়েছে। কমপক্ষে ১৫টির বেশি ছবি পরিচালনা এবং চিত্রনাট্য লিখেছেন পার্থ ঘোষ। এছাড়া একাধিক হিন্দি এবং বাংলা টিভি শো করেছিলেন পার্থবাবু। সম্প্রতি তিনি ‘হান্ড্রেড ডে’স’ এবং ‘অগ্নিসাক্ষী’র দ্বিতীয় পর্বের কাজ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এই অকাল প্রয়াণে থমকে গেল সেই কাজ।

Post Views: 416

Continue Reading

Previous: প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, মারপিট, জখম ৭ বিজেপিকর্মী
Next: খুন, আত্মহত্যা নাকি শারীরিক অসুস্থতায় মৃত্যু! নেতাজিনগরে বৃদ্ধের রহস্য মৃত্যু নিয়ে চাঞ্চল্য

সম্পর্কিত গল্প

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.