Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • খুন, আত্মহত্যা নাকি শারীরিক অসুস্থতায় মৃত্যু! নেতাজিনগরে বৃদ্ধের রহস্য মৃত্যু নিয়ে চাঞ্চল্য

খুন, আত্মহত্যা নাকি শারীরিক অসুস্থতায় মৃত্যু! নেতাজিনগরে বৃদ্ধের রহস্য মৃত্যু নিয়ে চাঞ্চল্য

Online Desk জুন 9, 2025
fdszf.png

ওঙ্কার ডেস্ক: ছেলেমেয়ে দু’জনেই থাকেন কলকাতার বাইরে। চারতলা বাড়িতে একাই থাকতেন বাবা। বাড়িতে ঢোকার মুখে সিঁড়ির কাছ থেকে উদ্ধার হয় বৃদ্ধের দেহ। খুন নাকি শারীরিক অসুস্থতা মৃত্যু বৃদ্ধের? তা নিয়ে রহস্যের দানা বেঁধেছে। ইতিমধ্যেই নেতাজিনগর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
নিহত বছর সত্তরের আশুতোষ দাস। দুই সন্তানের বাবা তিনি। জানা গিয়েছে, একসময় প্রেস ছিল তাঁর। রামগড় এলাকায় নিজের চারতলা বাড়িতে থাকতেন ওই বৃদ্ধ। ছেলেমেয়ে বিদেশে থাকার ফলে প্রাসাদোপম বাড়িতে একাই থাকতেন বৃদ্ধ। প্রতিবেশীদের দাবি, কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন বৃদ্ধ। তা সত্ত্বেও তাঁর বাড়িতে কোনও পরিচারক-পরিচারিকা ছিলেন না। নিজের কাজ তিনি নিজেই করতেন। কারও সঙ্গে খুব একটা যোগাযোগ ছিল না। কারও সঙ্গে কথাবার্তাও বলতেন না। বেশিরভাগ সময় দরজা বন্ধ করে বাড়িতেই থাকতেন। তাঁর বাড়িতে কাউকে বিশেষ আসা যাওয়া করতেও দেখা যেত না। গত শুক্রবার শেষবার দেখা যায় বৃদ্ধকে।
সোমবার সকালে এলাকা দুর্গন্ধে ভরে যায়। তাতে বিরক্ত হন এলাকাবাসীরা। নেতাজিনগর থানার সঙ্গে যোগাযোগ করে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন। বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। তাতে দেখা যায় একেবারে ঢোকার মুখে সিঁড়ির নিচে পড়ে রয়েছেন তিনি। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, উদ্ধারের সময় দেহে পচন ধরেছিল। পুলিশ নিহতের ছেলেমেয়ের সঙ্গে যোগাযোগ করেছেন। খুন, আত্মহত্যা নাকি শারীরিক অসুস্থতায় মৃত্যু হয়েছে বৃদ্ধের, তা এখনও ধোঁয়াশা। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

Post Views: 136

Continue Reading

Previous: সিনেজগতে দুসংবাদ! পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ ঋতুপর্না সেনগুপ্ত
Next: SSC এর নতুন বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট, নির্দ্বিধায় এগোতে পারে নিয়োগ পদ্ধতি

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.