Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • SSC এর নতুন বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট, নির্দ্বিধায় এগোতে পারে নিয়োগ পদ্ধতি

SSC এর নতুন বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট, নির্দ্বিধায় এগোতে পারে নিয়োগ পদ্ধতি

Online Desk জুন 9, 2025
Untitled-1-Recovered.jpg

নিজস্ব সংবাদদাতা : রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে যে মামলা উঠেছিল, তাতে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। এই মামলায় যে হাইকোর্ট হস্তক্ষেপ চায় না, সোমবার তা জানিয়ে দিল উচ্চ আদালত। এসএসসি নিয়োগ নিয়ে জলঘোলা হলেও নিয়োগে যাতে বাধা সৃষ্টি না হয় তার জন্য কলকাতা হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়া শুরু হবার আগে এ বিষয়ে ঢুকতে চায় না।

সুপ্রিম কোর্টের আদেশের পর ২০১৬ সালের পুরো প্যানেলটাকেই বাতিল করা হয়েছিল, যাতে চাকরি হারিয়েছিলেন ২৬ শিক্ষক-শিক্ষিকা। তারপর আবারও ২০২৫ সালে নিয়োগের নয়া বিজ্ঞপ্তি জারি করার দিনও ঠিক করে দিয়েছিল শীর্ষ আদালত। সেইমত এসএসসি কমিশন ৩০ মে নিয়োগের নতুন নিয়মাবলী প্রকাশ করেছিল যা ২০১৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আলাদা হবার কারণে অখুশি হয় চাকরিহারাদের একাংশ। তার জেরেই কলকাতা হাইকোর্টের দারস্থ হন তাঁরা।

নিয়োগের নয়া বিজ্ঞপ্তিতে ৪০ হাজার নতুন পদে শিক্ষক নেবার কথা বলা হয়। এছাড়াও আগে লিখিত পরীক্ষার মান ছিল ৫৫, সেটা বাড়িয়ে করা হয় ৬০। শিক্ষাগত যোগ্যতার মান ৩৫ কমিয়ে ১০ করা হয়। শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউ এর মান একই রাখা হয়েছে। এই নতুন বিধি অনুযায়ী, ওয়েটিং লিস্টের মেয়াদ থাকবে প্রথম কাউন্সিলের এক বছর অবধি। এই নয়া নিয়মে আপত্তি থাকায় হাইকোর্টে মামলা দায়ের করে চাকরিহারা শিক্ষক-শিক্ষীকা।

মামলাকারীদের বক্তব্য, ২০১৬ সালের চাকরিহারাদের সংখ্যার থেকে বেশি পদের জন্য কেন বিজ্ঞপ্তি জারি করা হবে। শিক্ষাগত যোগ্যতার মান কমানোর জন্যও বেশ ক্ষুব্ধ ছিলেন তাঁরা। উচ্চ আদালত তাদের পক্ষে কথা বলবেন এমনটাই আশা ছিল তাদের। কিন্তু এই মূহুর্তে এ বিষয়ে ঢুকতে চায়না আদালত।

চাকরিহারাদের এই মামলা ফিরিয়ে দিয়েছে হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ। এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “আগে নিয়োগ প্রক্রিয়া শুরু হোক, তারপর কোনো সমস্যা হলে তখন হাইকোর্টে আসতে পারেন”। হাইকোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ না করায় ১৬ জুন স্বাভাবিক ভাবেই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন।

Post Views: 139

Continue Reading

Previous: খুন, আত্মহত্যা নাকি শারীরিক অসুস্থতায় মৃত্যু! নেতাজিনগরে বৃদ্ধের রহস্য মৃত্যু নিয়ে চাঞ্চল্য
Next: ভাঙা পা হলেও খেলতাম, একইসঙ্গে অবসরের বার্তা রোনাল্ডোর

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.