Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছিল, সাসপেন্ড সেই দুই পুলিশ আধিকারিক

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছিল, সাসপেন্ড সেই দুই পুলিশ আধিকারিক

Online Desk মে 12, 2026
bps.jpg

ওঙ্কার ডেস্ক: বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে দুই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হল। বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে মারধর করার অভিযোগে বারুইপুর থানার ভারপ্রাপ্ত আইসি সমর দে এবং সাব ইনস্পেক্টর সুকুমার রুইদাসকে সাসপেন্ড করা হয়েছে।

বঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে গত ৪ মে। ঠিক তার পরের দিন অর্থাৎ ৫ মে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ ওঠে। দাবি করা হয়, বারুইপুর থানার দুই পুলিশ আধিকারিক পদ্ম প্রার্থীর উপর চড়াও হন। সেই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল। যদিও সেই ভিডিওর সত্যতা ওঙ্কার বাংলা যাচাই করেনি। ভিডিওতে দেখা যায় বারুইপুর থানার আইসি সমর-সহ কয়েক জন পুলিশকর্মী বিজেপি প্রার্থীকে মারধর করে গাড়িতে তুলছেন। বিজেপির অভিযোগ ঘটনাটি ঘটেছে নির্বাচনের ফল প্রকাশের পর দিন। যদিও ওই সময়ে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছিল, বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের একাংশ জানিয়েছে, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান বারুইপুর থানার আইসি ও অন্যান্য পুলিশ কর্মীরা। বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিতের অভিযোগ, সেই সময় তাঁকে রাস্তায় দেখতে পেয়ে বিনা প্ররোচনায় মারধর করে পুলিশ। মারধরের সঙ্গে মিথ্যা মামলাও দেওয়া হয় বলে অভিযোগ তাঁর। লিখিত অভিযোগ দায়ের করার পর রাজ্য পুলিশ তদন্তে নেমে বারুইপুর থানার ভারপ্রাপ্ত আইসি এবং সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিল।

Post Views: 81

Continue Reading

Previous: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে টুটু বসু
Next: আরজি কর মামলায় সরে বসল বিচারপতি মান্থার বেঞ্চ; পরবর্তী শুনানি রাজ্যের বিচারবিভাগীয় কমিশন?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.