Skip to content
অক্টোবর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নন্দীগ্রামে বিরাট ব্যবধানে এগিয়ে বিজেপি প্রার্থী হাসিরানী রথ, বিপুল জয়ের মুখে পদ্ম শিবির

নন্দীগ্রামে বিরাট ব্যবধানে এগিয়ে বিজেপি প্রার্থী হাসিরানী রথ, বিপুল জয়ের মুখে পদ্ম শিবির

Online Desk অক্টোবর 9, 2026
New-Project-8.webp

​নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রাম: একদা জমি আন্দোলনের কেন্দ্রবিন্দু তথা রাজ্যের অন্যতম হাই-প্রোফাইল কেন্দ্র নন্দীগ্রাম উপনির্বাচনে বিপুল জয়ের পথে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হাসিরানী রথ। গণনা যত এগোচ্ছে, প্রতিদ্বন্দ্বীদের তত পেছনে ফেলে ব্যবধান আকাশছোঁয়া করে তুলেছেন তিনি। গণনা কেন্দ্রের শেষ খবর অনুযায়ী, ১৩ রাউন্ড গণনার পর নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথ ১ লক্ষ ৫ হাজার ৮৫৪ ভোটে এগিয়ে রয়েছেন।

​মে মাসে রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির বিরাট সাফল্যের পর দু’দিনের মাথায় খুন হন পদ্ম শিবিরের কর্মী তথা শুভেন্দু অধিকারীর প্রাক্তন সহযোগী চন্দ্রনাথ রথ। সেই সন্তানহারা মা হাসিরানী রথকেই নন্দীগ্রামের লড়াইয়ে প্রার্থী করেছিল বিজেপি। গণনার শুরু থেকেই পোস্টাল ব্যালট এবং ইভিএম খোলার পর থেকে একছত্র আধিপত্য বজায় রাখেন তিনি। জয়ের কাছাকাছি পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবেগঘন কণ্ঠে হাসিরানী দেবী বলেন, “এই জয় আমার প্রয়াত ছেলের লড়াই ও ন্যায়ের প্রথম পদক্ষেপ। নন্দীগ্রামের মানুষ সত্য ও ন্যায়ের পাশেই দাঁড়িয়েছেন।”

​তৃণমূল সমর্থিত কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ১৩ রাউন্ড গণনা শেষে বহু পেছনে থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন। ভোটের ফলাফল স্পষ্ট হতেই কংগ্রেসের তরফ থেকে “ভোট চুরি” ও “বুথ দখলের” অভিযোগ তোলা শুরু হয়েছে। তবে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে সকাল থেকেই নন্দীগ্রামের রাস্তায় ও গণনা কেন্দ্রের বাইরে আবির খেলায় মেতে উঠেছেন বিজেপি সমর্থকেরা।

​উল্লেখ্য, গত মে মাসের সাধারণ নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর দুটো আসন থেকেই জয়ী হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু তিনি ভবানীপুর আসনটি ধরে রেখে নন্দীগ্রাম ছেড়ে দেওয়ায় এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার ৮০.৮৯ শতাংশের বেশি ভোট পড়েছিল এই কেন্দ্রে। নন্দীগ্রামের এই রেকর্ড ব্যবধানের জয় রাজ্য রাজনীতিতে বিজেপির আসনকে আরও সুদৃঢ় করল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। 

Continue Reading

Previous: পুজোর মুখে মেঘ-রোদের লুকোচুরি, মহালয়ায় ঝেপে বৃষ্টির পূর্বাভাস, চতুর্থীতে বাড়বে দুর্যোগ!
Next: পূজোর চার দিন জমিয়ে খাওয়া-দাওয়া? তার আগে ৭ দিন হোক স্মার্ট ডায়েট!

সম্পর্কিত গল্প

Delhi-police.jpg

সাংবাদিকরা যেন পুলিশের কাজে বাধা না হয় ! দিল্লি পুলিশের নির্দেশিকা

Online Desk অক্টোবর 9, 2026
1000419569.webp

মুসলিম গড়ে পদ্ম, শুভেন্দুর বাড়ানো ‘বন্ধুত্বের হাতে’ ভরসা রেজিনগরের, ভোটলুটের পাল্টা তোপ বিরোধীদের

Online Desk অক্টোবর 9, 2026
1000419352.webp

পুজোয় ছাতা সঙ্গী, অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

Online Desk অক্টোবর 9, 2026

You may have missed

Delhi-police.jpg

সাংবাদিকরা যেন পুলিশের কাজে বাধা না হয় ! দিল্লি পুলিশের নির্দেশিকা

Online Desk অক্টোবর 9, 2026
SC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 9, 2026
1000419569.webp

মুসলিম গড়ে পদ্ম, শুভেন্দুর বাড়ানো ‘বন্ধুত্বের হাতে’ ভরসা রেজিনগরের, ভোটলুটের পাল্টা তোপ বিরোধীদের

Online Desk অক্টোবর 9, 2026
1000419352.webp

পুজোয় ছাতা সঙ্গী, অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

Online Desk অক্টোবর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.