Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দলিত বিধায়ক দর্শন করায় মন্দিরের শুদ্ধিকরণ! সাসপেন্ড বিজেপি নেতা

দলিত বিধায়ক দর্শন করায় মন্দিরের শুদ্ধিকরণ! সাসপেন্ড বিজেপি নেতা

Online Desk এপ্রিল 8, 2025
20250408_171205.jpg

ওঙ্কার ডেস্ক: কংগ্রেসের এক দলিত বিধায়ক মন্দির দর্শন করেছিলেন। আর তার জেরে সেই মন্দিরকে শুদ্ধিকরণ করেন এক বিজেপি নেতা। রাজস্থানের এই ঘটনায় ‘জাতিবিদ্বেষের’ অভিযোগ তুলে সরব হয়েছিল হাত শিবির। এই আবহে এবার চাপে পড়ে সংশ্লিষ্ট বিজেপি নেতাকে সাসপেন্ড করল গেরুয়া শিবির।

জানা গিয়েছে, অভিযুক্ত বিজেপি নেতার নাম জ্ঞানদেব আহুজা। রাজ্য বিজেপির তরফে একটি নোটিস পাঠিয়ে তাঁকে শো কজ করা হয়েছে। তিন দিনের মধ্যে তাঁকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে তিনি যদি জবাব না দেন সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ করা হবে বলে সাফ জানানো হয়েছে।

উল্লেখ্য, রাজস্থানের অলওয়ারের কংগ্রেসের দলিত বিধায়ক টিকারাম জুলি। রামনবমীর দিনে তিনি মন্দির পরিদর্শনে গিয়েছিলেন। অভিযোগ, বিধায়ক মন্দির পরিদর্শন করে চলে যাওয়ার পর বিজেপি নেতা জ্ঞানদেব গঙ্গাজল ছিটিয়ে মন্দিরের শুদ্ধিকরণ করে পুজো করেন। এই ঘটনার পর হাত শিবির বিষয়টি নিয়ে সোচ্চার হয়। কংগ্রেসের তরফে অভিযোগ করা হয় ওই বিজেপি নেতা জাতিবিদ্বেষ ছড়িয়েছেন। যদিও অভিযুক্ত বিজেপি নেতা দাবি করেন, তিনি কোনও জাতের প্রতি বিদ্বেষী নন। কিন্তু তাতেও বিষয়টি থামেনি, অবশেষে জ্ঞানদেবকে সাসপেন্ড করল দল।

Post Views: 111

Continue Reading

Previous: স্বাস্থ্য উন্নয়নে বেসরকারি নার্সিং হোম ও হাসপাতালের উদ্যোগ
Next: দিঘায় নতুন আলো—মা নায়কালী মন্দির ঘিরে পর্যটনের নব দিগন্ত

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.