Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • দিঘায় নতুন আলো—মা নায়কালী মন্দির ঘিরে পর্যটনের নব দিগন্ত

দিঘায় নতুন আলো—মা নায়কালী মন্দির ঘিরে পর্যটনের নব দিগন্ত

Online Desk এপ্রিল 8, 2025
digha-1.jpg

প্রদীপ মাইতি, দিঘা : দিঘা যেন নতুন করে সাজছে। সমুদ্রের গর্জন, বালির মায়া, সবকিছুর মাঝেই এবার পর্যটকদের জন্য যোগ হচ্ছে এক নতুন মাত্রা। দিঘা মেরিন ড্রাইভের পাশে গড়ে উঠছে এক অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যের আবাস, ৩০০ বছরের প্রাচীন মা নায়কালী মন্দির।

আগামী ২৮ এপ্রিল দিঘায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন তিনি। তার আগেই দৃষ্টি কাড়ছে শংকরপুরের আগে মেরিন ড্রাইভের ধারে গড়ে ওঠা এই ঐতিহাসিক ও সংস্কৃতি মণ্ডিত মন্দির।

সন্ধ্যা নামলেই এই অঞ্চল যেন রূপ নেয় এক স্বপ্নময় জগতে। রঙিন আলোর রোশনাই, সঙ্গে থ্রিডি প্রজেকশন ম্যাপিং, জলকেলির ফোয়ারা, আর মন্দির থেকে ভেসে আসা ঘন্টার ধ্বনি—সব মিলিয়ে এক অতুলনীয় অভিজ্ঞতা অপেক্ষা করছে পর্যটকদের জন্য।

প্রচলিত লোককথা অনুযায়ী, প্রায় ৩০০ বছর আগে গভীর জঙ্গলের মধ্যে একটি তেঁতুলগাছের কোঠর থেকে মায়ের আবির্ভাব ঘটে। সেই সময় সূর্যের আলো প্রবেশ করত না এমন ঘন অরণ্যে, যেখানে বাঘ-ভল্লুকের ছিল অবাধ বিচরণ। সেখানেই কিছু সেবাইত প্রথম মায়ের দর্শন পান। একচালা ঘরে শুরু হয় পুজো, যা আজ এক বিশাল পূজোৎসবে পরিণত হয়েছে। প্রাচীন কাহিনী ও লোকবিশ্বাসে জাগ্রত এই দেবীকে কেন্দ্র করে আজ হাজারো মানুষ ভিড় জমাচ্ছেন। কালীপুজোর আগেই চলছে প্রস্তুতি, স্থানীয় মানুষ থেকে প্রশাসন, সবার নজর এই মন্দির ও সংলগ্ন অঞ্চলকে ঘিরে।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ধর্মীয় পর্যটন কেন্দ্রগুলি কেবল ধর্মের অভিজ্ঞতাই দেয় না, বরং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নেও বড় ভূমিকা নেয়। মা নায়কালী মন্দির ঘিরে দিঘার অর্থনীতিতে যে ইতিবাচক পরিবর্তন আসবে, তা এখন কেবল সময়ের অপেক্ষা। শুধু সমুদ্র নয়, এবার দিঘার পরিচয় হবে ধর্ম-সংস্কৃতি-আলোকসজ্জার মেলবন্ধনের নতুন রূপে। আর সেই কেন্দ্রবিন্দুতে থাকবেন মা নায়কালী—লোকবিশ্বাসে জাগ্রত, আলো-শব্দে প্রাণবন্ত।

Continue Reading

Previous: দলিত বিধায়ক দর্শন করায় মন্দিরের শুদ্ধিকরণ! সাসপেন্ড বিজেপি নেতা
Next: শিয়ালদহ স্টেশনের ‘কালো ব্যাগ’ রহস্য! CIT-র তৎপরতায় উদ্ধার লক্ষাধিক নগদ টাকা

সম্পর্কিত গল্প

New-Project-18.webp

চোরবাগান-কাণ্ডে মৃত আকৃতির বাড়িতে মুখ্যমন্ত্রী, পরিবারের হাতে তুলে দিলেন ২৫ লক্ষের চেক, গুজব ছড়ানোর অভিযোগে নিশানায় বাংলাদেশ

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-15.webp

ফের তারিখ, দলত্যাগ মামলায় স্পিকারের কাছে ৩ নভেম্বর পর্যন্ত সময় চাইলেন সুদীপরা

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-8.webp

অন্ধবিশ্বাসের জের, তান্ত্রিকের প্ররোচনায় স্ত্রী ও বাবাকে নৃশংসভাবে খুন! গ্রেফতার অভিযুক্ত ছেলে

Online Desk অক্টোবর 20, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.