Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দিলীপ দালাল! জুতোর মালা পরিয়ে বিক্ষোভ বিজেপি কার্যালয়ে

দিলীপ দালাল! জুতোর মালা পরিয়ে বিক্ষোভ বিজেপি কার্যালয়ে

Online Desk মে 1, 2025
Dilip-Protest.jpg

নিজস্ব সংবাদদাতা,মেদিনীপুর : একসময় যাঁর নামেই বিজেপির লড়াই শুরু হত মেদিনীপুরে, সেই দিলীপ ঘোষের বিরুদ্ধেই এবার উঠল ‘দালাল’ তকমা। বুধবার রাতে উত্তাল হয়ে উঠল মেদিনীপুর শহরের সিপাইবাজারে অবস্থিত বিজেপির জেলা কার্যালয়। দলীয় নেতা দিলীপ ঘোষের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপিরই একাংশ কর্মী-সমর্থক।
বিকেলে দিঘার জগন্নাথ মন্দিরে যান দিলীপ ঘোষ, সঙ্গে ছিলেন স্ত্রীও। আর তার পরই ক্ষোভে ফেটে পড়েন জেলার বিজেপি কর্মীরা। রাত দশটা নাগাদ দলের জেলা কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিলীপ ঘোষের ছবি টাঙিয়ে তাকে পরানো হয় জুতোর মালা। স্লোগান ওঠে— ‘দিলীপ ঘোষ দূর হটো!’, ‘দালালের জায়গা বিজেপিতে নেই!’
অভিযোগ, “দলের সিদ্ধান্ত উপেক্ষা করে তিনি গিয়েছেন দিঘায়। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসিমুখে গল্প করেছেন। তাহলে কি উনি এখন তৃণমূলের হয়ে কাজ করছেন?”— ক্ষুব্ধ সুরে প্রশ্ন তুলছেন বিক্ষুব্ধ কর্মীরা।
দলের একাংশের দাবি, মেদিনীপুরে বিজেপির ভিত গড়ে তুলেছিলেন দিলীপ ঘোষ। কিন্তু এখন সেই গড়েই প্রশ্নের মুখে তিনি নিজেই। দলের এক নেতা বলছেন, “উনি যেভাবে দলীয় আদর্শকে উপেক্ষা করছেন, তাতে আমরা লজ্জিত। বিজেপি কোনও ব্যক্তিবিশেষের সম্পত্তি নয়।”
এই পরিস্থিতিতে দিলীপ ঘোষ যদিও এখনও প্রকাশ্যে মুখ খোলেননি। তবে বিজেপির অন্দরের বিদ্রোহ যে আর গোপন থাকছে না, তা বুঝিয়ে দিচ্ছে বুধবারের রাতের ছবি। প্রশ্ন উঠছে, পশ্চিম মেদিনীপুরে বিজেপির ভবিষ্যৎ কোন দিকে? আর দিলীপ ঘোষ কি তবে নিজেরই গড়ে কোণঠাসা হতে চলেছেন?

Post Views: 152

Continue Reading

Previous: পাখির চোখ ২৬ এর নির্বাচন ! তার আগেই কী দিলীপের ফুল বদল ? রাজনৈতিক মহলে প্রশ্নের ঝড়
Next: আকাশসীমা বন্ধের পরে আরও কড়া পদক্ষেপ নিল ভারত ! পাক বিমানকে ‘লক্ষ্যভ্রষ্ট’ করতে পশ্চিম সীমান্তে বসানো হল আধুনিক জ্যামার

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.