Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • লোকসভা নির্বাচনের ব্লু প্রিন্ট তৈরী করতে সুকান্ত শুভেন্দুকে দিল্লি তলব!

লোকসভা নির্বাচনের ব্লু প্রিন্ট তৈরী করতে সুকান্ত শুভেন্দুকে দিল্লি তলব!

Online Desk জুলাই 23, 2023
44444.png

সোমনাথ মুখোপাধ্যায়ঃ বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। বাংলার ৪২টি আসনের মধ্যে ৩৫টি আসনের টার্গেট দিয়ে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে। কিন্তু সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে কার্যত ভরাডুবি হয়েছে বিজেপি শিবিরের। ২০২১ বিধানসভা নির্বাচনের তুলনায় ভোট শতাংশ কমেছে অনেকটাই। কেন এই ব্যর্থতা! সেই উত্তর খুঁজতে এবং লোকসভা নির্বাচনের ব্লু প্রিন্ট তৈরী করতে দিল্লিতে তলব করা হল বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের।
বিজেপি সূত্রের খবর, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীকে দিল্লিতে তলব করা হয়েছে। জানা গিয়েছে তাঁদের সঙ্গে বৈঠক করবেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। থাকতে পারেন অমিত শাহও। বৈঠক হবে আগামী কাল অর্থাৎ সোমবার।
সামনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রীসভায় রদবদল হওয়ার কথা। এরাজ্যেও মন্ত্রীর সংখ্যা বাড়ানো হতে পারে, ইতিমধ্যে ইঙ্গিত মিলেছে বলে সূত্রের খবর। কাদের মন্ত্রী করা যাবে, কাদের সংগঠনে দায়িত্ব দেওয়া যাবে, সেই নিয়ে সুকান্ত শুভেন্দুদের সঙ্গে আলোচনা হবে বলে জানা গিয়েছে। মন্ত্রী হবার দৌড়ে এগিয়ে আছেন হুগলীর সাংসদ লকেট চট্ট্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
বৈঠকে পঞ্চায়েতের পর্যালোচনা এবং সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক স্তরে রদবদল হতে পারে। সেই সঙ্গে আগামী দিনে কীভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব, সেটা নিয়েও আলোচনা হবে।

Post Views: 101

Continue Reading

Previous: মণিপুরের হিংসার রেশ মিজোরামে, আইজল ছাড়তে মেইতিদের হুমকি মিজো ন্যাশনাল ফ্রন্টের
Next: পুলিশের জালে বিজেপির দুই নেতা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.