Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘বিজেপি আসলে গদি চোর’, বিধানসভায় প্রবল আক্রমণে মমতা

‘বিজেপি আসলে গদি চোর’, বিধানসভায় প্রবল আক্রমণে মমতা

Online Desk সেপ্টেম্বর 4, 2025
mamata-assembly.jpg

ওঙ্কার ডেস্ক: বিজেপির বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বাংলা ভাষার মর্যাদা প্রসঙ্গে বিধানসভায় বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ভাষণে বিজেপিকে তীব্র আক্রমণ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। অন্য দিকে বিজেপি বিধায়করাও এদিন বিধানসভায় হট্টগোল করেন। যার ফলে বিজেপির অগ্নিমিত্রা পাল এবং শঙ্কর ঘোষ-সহ পাঁচ জনকে সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিজেপির যে পাঁচ বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন মিহির গোস্বামী, অশোক দিন্দা, বঙ্কিম ঘোষ।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পদ্ম শিবিরকে বিঁধে বলেন, ‘আমি আমাদের বিধায়কদের শান্ত থাকতে বলেছি। কিন্তু শান্তি রাখা কি শুধু আমাদের দায়িত্ব? এটা দু’পক্ষেরই দায়িত্ব। বিজেপি আসলে গদি চোর, ভোট চোর, বাংলা-বিরোধী এবং অত্যাচারী দল। বিজেপি দেশের লজ্জা। বাংলার মানুষ এঁদের কাউকে বিধানসভায় দেখতে চাইবে না।’ মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘বাংলা ভাষার অপমান করলে, মানুষ ক্ষমা করবে না। বিজেপি বাংলা জানে না, জানে না বাংলার আন্দোলনের ইতিহাস। স্বাধীনতা সংগ্রামে যাদের অস্তিত্বই ছিল না, তারা আজ বড় বড় কথা বলছে।’ পদ্ম শিবিরকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারা কি বাংলাটাকেও নিয়ন্ত্রণ করবেন? এতবড় ক্ষমতা?’

এদিন হই হট্টগোলের মাঝে অসুস্থ হয়ে পড়েন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। করা হয় এমআরআই। বিজেপির অভিযোগ, ‘সরকার ইচ্ছাকৃতভাবে বিরোধীদের কণ্ঠরোধ করছে। স্পিকার পক্ষপাত করছেন। এ রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই।’

Post Views: 169

Continue Reading

Previous: ‘হুলিগানিজম’ টিমকে ক্ষমা চাওয়ার কথা বলে দীর্ঘ পোস্ট রুদ্রনীল ঘোষের, কেন আপত্তি জানালেন অভিনেতা?
Next: অনুদান বন্ধ করে মুখ পুড়ল ট্রাম্প প্রশাসনের, আদালতে বড় জয় হার্ভার্ডের

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.