Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • অনুদান বন্ধ করে মুখ পুড়ল ট্রাম্প প্রশাসনের, আদালতে বড় জয় হার্ভার্ডের

অনুদান বন্ধ করে মুখ পুড়ল ট্রাম্প প্রশাসনের, আদালতে বড় জয় হার্ভার্ডের

Online Desk সেপ্টেম্বর 4, 2025
harvard-trump-1.jpg

ওঙ্কার ডেস্ক: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনুদান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প প্রশাসন। যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। অবশেষে সেই সিদ্ধান্ত বদলের নির্দেশ দিল মার্কিন আদালত। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে ‘অবৈধ’ বলেও আখ্যা দিয়েছেন বিচারক।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ ইজরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছিল। যে বিষয়টি ভাল ভাবে নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ ট্রাম্প তাই এই বিশ্ববিদ্যালয়ের জন্য বেশ কিছু কঠোর নির্দেশ জারি করেন। যদিও বিশ্ববিদ্যালয়ের তরফে সাফ জানানো হয়, মার্কিন প্রেসিডেন্টের দাদাগিরির কাছে মাথা নোয়াবে না শিক্ষা প্রতিষ্ঠানটি। এর পরেই ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের অনুদান বন্ধের নির্দেশ দেয় ট্রাম্পের প্রশাসন। যদিও বুধবার বিচারক অ্যালিসন বারোস জানান, মার্কিন প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম বা নীতি পরিবর্তনের যে নির্দেশ দিয়েছিল, তা মানেনি বলে বিশ্ববিদ্যালয়ের উপর এ ধরনের ‘প্রতিশোধমূলক’ আচরণ করা উচিৎ হয়নি। সেই সঙ্গে হার্ভাডের অনুদান বন্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে ‘অবৈধ’ বলেও আখ্যা দিয়েছেন তিনি। এ ধরনের নির্দেশ দ্রুত বদলের নির্দেশ দিয়েছেন বিচারক।

উল্লেখ্য, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ২০০ কোটির অনুদান বন্ধ করার পাশাপাশি শিক্ষা দফতরের তরফে নোটিস দিয়ে বহু বিজ্ঞানী ও গবেষককে প্রকল্পের কাজ বন্ধ করতে বাধ্য করা হয়েছিল। সেই সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘বিশ্ববিদ্যালয়টি ইহুদি বিদ্বেষী এবং কমিউনিস্টদের আখড়া হয়ে উঠেছে।’

Post Views: 105

Continue Reading

Previous: ‘বিজেপি আসলে গদি চোর’, বিধানসভায় প্রবল আক্রমণে মমতা
Next: ‘ট্রাম্পের সঙ্গে মোদীর ভাল সম্পর্কও বিপদ থেকে রক্ষা করতে পারেনি’: প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.