Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘ট্রাম্পের সঙ্গে মোদীর ভাল সম্পর্কও বিপদ থেকে রক্ষা করতে পারেনি’: প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

‘ট্রাম্পের সঙ্গে মোদীর ভাল সম্পর্কও বিপদ থেকে রক্ষা করতে পারেনি’: প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

Online Desk সেপ্টেম্বর 5, 2025
20250905_111135.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সুসম্পর্ক’ এক সময় আন্তর্জাতিক রাজনৈতিক মহলে চর্চায় ছিল। সম্প্রতি সেই সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। ভারতের পণ্যে ট্রাম্প প্রশাসন চড়া হারে শুল্ক চাপানোর পর থেকে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের ভাল সম্পর্কও শুল্কের কোপ থেকে রক্ষা করতে পারেনি। এই আবহে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।

এক সংবাদ মাধ্যমকে বোল্টন বলেন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্কও একসময় খুব ভাল ছিল। কিন্তু এখন আর তা নেই। তিনি বলেন, ‘এটি সবার জন্য শিক্ষা হওয়া উচিত – একটা ভাল ব্যক্তিগত সম্পর্ক কখনও কখনও সাহায্য করতে পারে, কিন্তু তা আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করবে না।’ উল্লেখ্য, দ্বিতীয় বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যে অন্যতম হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে শুল্ক চাপানো। ভারতের পণ্যে ২৫ শতাংশ হারে শুল্ক চাপানোর পাশাপাশি রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে আরও ২৫ শতাংশ হারে কর চাপিয়েছেন ট্রাম্প। সব মিলিয়ে নয়াদিল্লিকে ৫০ শতাংশ হারে শুল্ক দিতে হচ্ছে। যদিও মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তে ভারত মাথা নোয়ায়নি। রাশিয়ার সঙ্গে বাণিজ্য জারি রেখেছে নয়াদিল্লি।

বোল্টন বলেন, ভারতকে রাশিয়ার প্রভাবমুক্ত করে চিনের বিরুদ্ধে কৌশলগতভাবে প্রস্তুত রাখা উচিৎ ছিল। কিন্তু এখন তার উল্টোটা ঘটছে। নয়াদিল্লি রাশিয়া ও চিনের দিকে ঝুঁকছে। রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতের উপর চাপ তৈরি করা ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তিনি।

Post Views: 108

Continue Reading

Previous: অনুদান বন্ধ করে মুখ পুড়ল ট্রাম্প প্রশাসনের, আদালতে বড় জয় হার্ভার্ডের
Next: দ্বিতীয় দফায় এসএসসি পরীক্ষার নির্দেশিকা জারি করেছে কমিশন, এক্সাম হলে কি কি নিয়ম মানতে হবে পরীক্ষার্থীদের

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.