Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘নো ভোট টু বিজেপি’, বাকি সিদ্ধান্ত রাজ্যবাসীর উপরই ছাড়লেন দীপঙ্কর

‘নো ভোট টু বিজেপি’, বাকি সিদ্ধান্ত রাজ্যবাসীর উপরই ছাড়লেন দীপঙ্কর

Online Desk এপ্রিল 9, 2024
Liberation.jpg

শুভাশিস চট্টোপাধ্যায়ঃ সারা দেশে ইন্ডিয়া জোটকে ভোট দেবার আহ্বান জানালেও রাজ্যে বিজেপিকে হারাতে বিবেক ভোটেরই ডাক দিলেন সিপিআইএম-এল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। মঙ্গলবার দলের রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকে দীপঙ্কর বলেন নো ভোট টু বিজেপি, এটাই আমাদের রাজনৈতিক লাইন। রাজ্যের মানুষ রাজনৈতিক সচেতন, তাঁরাই ঠিক করবেন বিজেপিকে পরাজিত করতে কোন কেন্দ্রে কাকে ভোট দেওয়া উচিত।
বিহার, ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটে লিবারেশন আছে, কিন্তু এরাজ্যে ইন্ডিয়া জোট বলে কিছু হয়নি। তাই সারা দেশে ইন্ডিয়া জোটকে ভোট দেবার আহ্বান জানালেও রাজ্যে বিজেপিকে হারাতে বিবেক ভোটেরই ডাক দিলেন সিপিআইএম-এল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। মঙ্গলবার দলের রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকে দীপঙ্কর বলেন নো ভোট টু বিজেপি, এটাই আমাদের রাজনৈতিক লাইন। রাজ্যের মানুষ রাজনৈতিক সচেতন তাঁরাই ঠিক করবেন বিজেপিকে পরাজিত করতে কোন কেন্দ্রে কাকে ভোট দেওয়া উচিত। রাজ্যে বাম কংগ্রেস জোটের হয়ে প্রচারে যাবেন না বলেও জানিয়ে দেন দীপঙ্করবাবু।
এদিন ক্রিক রোতে দলের রাজ্য দফতরে আসন্ন অষ্টাদশ লোকসভা ভোটের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেন লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক অভিজিত মজুমদার, বর্ষিয়ান পলিটব্যুরো সদস্য কার্তিক পাল, পার্থ ঘোষ সহ রাজ্য নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে দীপঙ্কর বাবু জানান এবার রাজ্যে ১টি মাত্র আসনে লড়ছে লিবারেশন। বর্ধমান পূর্ব কেন্দ্রে লিবারেশনের প্রার্থী ছাত্রনেতা সজল কুমার দে। বিহারে ৩টি আসন এবং ঝাড়খণ্ডে ১টি আসন সহ সারা দেশ ৭টি লোকসভা আসনে প্রতিদ্বন্ধিতা করছে নকশালপন্থী সংগঠনটি। পাশাপাশি বিধানসভা উপনির্বাচনে ৫টি আসনে লড়ছে নকশালপন্থী সংগঠনটি।
ইলেক্টোরাল বন্ড নিয়ে এদিন বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করে দীপঙ্করবাবু বলেন বন্ড দুর্নীতি স্বাধীন ভারতবর্ষের সবচেয়ে বড় দুর্নীতি। বিজেপি ফের ক্ষমতায় এলে দেশের সংবিধান এবং গণতন্ত্র বিপন্ন হবে বলেও আশঙ্কাপ্রকাশ করেন দীপঙ্কর ভট্টাচার্য। ২০১৯ সালের নির্বাচনের ফলাফলের পুনরাবৃত্তি হবেনা বলে দাবি করে দীপঙ্করবাবু বলেন “এবার ৪০০ পার নয়, বিজেপির ৪০০ আসনে হার হবে, নিশ্চিত”।

Post Views: 161

Continue Reading

Previous: ১১৪ বছরেও ফিট কোচবিহারের ঠাকুমা !
Next: আমি অর্জুন, অভিমন্যু নই, এরকম চক্রব্যুহ অনেক ভেঙেছি : অর্জুন

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.