Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • সুইজারল্যান্ডে বর্ষবরণের পার্টিতে বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

সুইজারল্যান্ডে বর্ষবরণের পার্টিতে বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

Online Desk জানুয়ারি 1, 2026
blast-swis.jpg

ওঙ্কার ডেস্ক: বর্ষবরণের উল্লাস নিমেষে পরিণত হল শোকের আবহে। সুইজারল্যান্ডের ক্র্যানস মন্টানার একটি বারে ভয়াবহ বিস্ফোরণে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এ ছাড়াও জখম হয়েছেন বহু। পুলিশের তরফে প্রকৃত সংখ্যা এখনও জানানো হয়নি। রিপোর্ট অনুসারে যখন বিস্ফোরণ ঘটে সেই সময় পার্টিতে অংশ নিয়েছিলেন প্রায় ১০০ জন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরে নববর্ষ উদযাপনের সময় বিলাসবহুল আলপাইন স্কি রিসর্ট শহর ক্র্যানস মন্টানার লে কনস্টেলেশন নামের একটি বারে এই বিস্ফোরণ ঘটে। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের ওয়ালিস ক্যান্টনের পুলিশের মুখপাত্র গেটান ল্যাথিয়ন সংবাদ সংস্থাকে বলেন, ‘অজানা বস্তু থেকে বিস্ফোরণ হয়েছে… এতে বেশ কয়েকজন আহত এবং বেশ কয়েকজন নিহত হয়েছেন।’ রিপোর্ট অনুসারে বুধবার রাত ১:৩০ নাগাদ বিস্ফোরণটি ঘটে। পুলিশের তরফে জানানো হয়েছে, ‘যাঁদের মৃত্যু হয়েছে এবং যাঁরা জখম হয়েছেন তাঁদের বেশিরভাগই পর্যটক। ছুটির মরসুমে তাঁরা ক্র্যানস-মন্টানায় এসেছিলেন। বিস্ফোরণের সময় বারে শতাধিক লোক ছিলেন।’ তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশের এক কর্তা জানান।

স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের জেরে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে ওই সময়ের একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে নববর্ষের আগের দিন উদযাপনের সময় একটি বারে আগুন জ্বলছে। ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ শুরু করা হয়। পুলিশ এবং দমকল বাহিনীর পাশাপাশি বেশ কয়েকটি হেলিকপ্টার ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

Post Views: 243

Continue Reading

Previous: বাড়তি পুলিশি নিরাপত্তায় কলকাতা-সহ দেশজুড়ে বর্ষবরণ
Next: নতুন বছরের শুরুতেই বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.