Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বাড়তি পুলিশি নিরাপত্তায় কলকাতা-সহ দেশজুড়ে বর্ষবরণ

বাড়তি পুলিশি নিরাপত্তায় কলকাতা-সহ দেশজুড়ে বর্ষবরণ

Online Desk জানুয়ারি 1, 2026
new-year.jpg

ওঙ্কার ডেস্ক: জাঁকিয়ে বসেছে শীত। তবুও প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে নতুন বছরকে স্বাগত জানালেন দেশবাসী। মঙ্গলবার মধ্যরাতে ভারতের সমস্ত বড় শহরে বর্ষবরণে মাতেন মানুষ। নতুন বছরকে স্বাগত জানানো উপলক্ষে কড়া পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল।

জমজমাট ভিড় থেকে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সতর্ক ছিল পুলিশ। আগে থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, কলকাতা-সহ একাধিক মেট্রো শহরে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল। জমজমাট ভিড় হয়েছিল দিল্লির কনট প্লেস, ইন্ডিয়া গেট, বসন্ত বিহারের মতো এলাকায়। রাতভর সেখানে মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। পশ্চিম দিল্লিতে প্রায় দেড় হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়।

৩১ জানুয়ারি রাত ছিল মরসুমের শীতলতম রাত। ১২ থেকে ১৪ ডিগ্রির মধ্যে ছিল রাজধানীর তাপমাত্রা। তা সত্ত্বেও উৎসবের উন্মাদনায় ভাটা পড়েনি। ভিড় চোখে পড়ে গুরুগ্রাম ও নয়ডাতেও। মুম্বইয়ের মেরিন ড্রাইভ, গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে ভিড় সামলাতে বাড়তি পুলিশ ও ট্রাফিক কর্মী মোতায়েন করা হয়েছিল। প্রায় ২০ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয় বেঙ্গালুরুতে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। নারী নিরাপত্তার দিকেও সতর্ক নজর ছিল পুলিশের। মদ্যপ অবস্থায় কেউ যাতে গাড়ি না চালায় সেই বিষয়টিও গোচরে রেখেছিলেন তদন্তকারীরা। কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় গাড়ির জন্য নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। নতুন বছরকে স্বাগত জানাতে মহানগরের রাস্তায়ও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

Post Views: 244

Continue Reading

Previous: জামায়েতের জাতীয় সরকার গঠনের প্রস্তাব ঘিরে বাংলাদেশ রাজনীতিতে নয়া জল্পনা
Next: সুইজারল্যান্ডে বর্ষবরণের পার্টিতে বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.