Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • স্বস্তির নিঃশ্বাস BLO দের, বাড়ছে পারিশ্রমিক

স্বস্তির নিঃশ্বাস BLO দের, বাড়ছে পারিশ্রমিক

Online Desk নভেম্বর 23, 2025
IMG_Voter_ID_04.jpg_2_1_8DA5JKI4.jpg

ওঙ্কার ডেস্ক : আগামী সপ্তাহ থেকেই পারিশ্রমিক বাড়ছে BLO–দের, স্বস্তির নিঃশ্বাস মাঠ পর্যায়ের কর্মীদের কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা এবং সার্ভার সমস্যার কারণে একের পর এক মানসিক চাপে পড়ছিলেন BLO–রা।
অভিযোগ উঠছিল, বহু BLO আত্মহননের পথও বেছে নিচ্ছেন। ঠিক এমন সময়েই তাঁদের পাশে দাঁড়াল নির্বাচন কমিশন। অবশেষে বাড়ছে মাঠে কাজ করা ভোটকর্মীদের পারিশ্রমিক। ২২ নভেম্বর শনিবার মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেন ভোটকর্মী ও BLO ঐক্যমঞ্চ-এর প্রতিনিধিরা। সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানান, BLO–দের পারিশ্রমিক বাড়িয়ে করা হয়েছে ১৮ হাজার টাকা। এর আগে এই পারিশ্রমিক ছিল প্রথমে ৬ হাজার টাকা, পরে তা বাড়িয়ে হয় ১২ হাজার, এবং এখন তা দাঁড়াল ১৮ হাজার টাকায়। শুধু তাই নয়, ডিজিটাইজেশনের জন্য ডেটা খরচ বাবদ আলাদা ভাতা দেওয়ার আশ্বাসও পাওয়া গিয়েছে বলে জানান স্বপন মণ্ডল। কমিশনের নির্দেশ অনুযায়ী আগামী সপ্তাহ থেকেই এই বৃদ্ধি কার্যকর হবে। এই সিদ্ধান্তে স্বস্তি ফিরবে BLO–দের মধ্যে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Post Views: 148

Continue Reading

Previous: এনুমারেশন ফর্ম আপলোডে সার্ভার সমস্যার সমাধান নির্বাচন কমিশনের
Next: ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে নাবালিকাকে পরপর ধর্ষণ

সম্পর্কিত গল্প

akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026
assam.jpg

চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন মহিলা, সাহায্যে এগিয়ে এলেন সহযাত্রী নার্স ও রেলকর্মীরা

Online Desk জুন 17, 2026
accident.jpg

মথুরায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের, জখম ৩

Online Desk জুন 17, 2026

You may have missed

akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026
assam.jpg

চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন মহিলা, সাহায্যে এগিয়ে এলেন সহযাত্রী নার্স ও রেলকর্মীরা

Online Desk জুন 17, 2026
accident.jpg

মথুরায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের, জখম ৩

Online Desk জুন 17, 2026
Untitled.png

ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.