Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে নাবালিকাকে পরপর ধর্ষণ

ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে নাবালিকাকে পরপর ধর্ষণ

Online Desk নভেম্বর 23, 2025
rape-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে পরপর দুবার ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে গুজরাটের মেহসানার বিজাপুরে একটি স্কুলে। শেষ পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পকসো আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, মেহসানার বিজাপুরে একটি স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়ত নির্যাতিতা নাবালিকা। অভিযোগ স্কুলের একটি বাগানে তুলে নিয়ে গিয়ে ৭ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণ করা হয়। তার আগে তাকে অজ্ঞান করার ইঞ্জেকশন দেওয়া হয়। জানা গিয়েছে, গত ১৯ নভেম্বর এই ঘটনার সূত্রপাত হয়। ওই দিন অভিযুক্ত যুবক নাবালিকাকে নির্যাতন করার পর হুমকি দেয়, এ কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলা হবে বলে। পর দিন ২০ নভেম্বর আবার অভিযুক্ত ওই ছাত্রীকে বাগানে টেনে নিয়ে গিয়ে তাকে অজ্ঞান করার ইঞ্জেকশন দিয়ে আবার ধর্ষণ করে। নাবালিকার উপর এমন পাশবিক অত্যাচারের পর তার পেটে প্রবল যন্ত্রণা শুরু হয়। পরে মা-বাবাকে গোটা ঘটনার কথা জানায় সে। পরে ছাত্রীর বাবা বিজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর ওই নাবালিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দেহে কীসের ইঞ্জেকশন দেওয়া হয়েছে তা চিকিৎসকরা পরীক্ষা নীরিক্ষা করে জানার চেষ্টা করছেন।

বিজাপুর থানার ইনস্পেক্টর জিএ সোলাঙ্কি বিষয়টি নিয়ে বলেন, ‘অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়েছে।’ পুলিশ ঘটনার তদন্তে নেমে স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।

Post Views: 119

Continue Reading

Previous: স্বস্তির নিঃশ্বাস BLO দের, বাড়ছে পারিশ্রমিক
Next: রানের পাহাড় প্রোটিয়াদের, গুয়াহাটি টেস্টে দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত

সম্পর্কিত গল্প

B.jpg

কলকাতায় গঙ্গাবিহারে প্রধানমন্ত্রী ! দ্বিতীয় দফা ভোটের আগে উস্কে দিলেন বাঙলির ভাবাবেগ

Online Desk এপ্রিল 24, 2026
sde.png

চড়েছে ভোটের পারদ, তার মধ্যেই আবহাওয়া নিয়ে কি খবর দিল হাওয়া অফিস?

Online Desk এপ্রিল 24, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

B.jpg

কলকাতায় গঙ্গাবিহারে প্রধানমন্ত্রী ! দ্বিতীয় দফা ভোটের আগে উস্কে দিলেন বাঙলির ভাবাবেগ

Online Desk এপ্রিল 24, 2026
sde.png

চড়েছে ভোটের পারদ, তার মধ্যেই আবহাওয়া নিয়ে কি খবর দিল হাওয়া অফিস?

Online Desk এপ্রিল 24, 2026
mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.