Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আন্তর্জাতিক স্বীকৃতি মলয় পীটকে, সম্মান ‘ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস’-এর

আন্তর্জাতিক স্বীকৃতি মলয় পীটকে, সম্মান ‘ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস’-এর

Online Desk মে 3, 2025
Malay-Peet.jpg

নিজস্ব সংবাদদাতা, বোলপুর : এক ঐতিহাসিক সন্ধ্যায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী মলয় পীট। কাজাখস্তানের আলমাটি শহরে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস, লন্ডন-এর পক্ষ থেকে তাঁকে সম্মানিত করা হয়।

উপস্থিত ছিলেন বিশ্বের ৩৫টিরও বেশি দেশের ৬০ জনের বেশি বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষাবিদ ও প্রশাসনিক নেতৃত্ব। মলয় পীটকে এই আন্তর্জাতিক সম্মান দেওয়া হয়েছে শিক্ষা, স্বাস্থ্য ও সমাজকল্যাণে তাঁর অবদানের জন্য।

সংস্থার তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “মলয় পীটের নেতৃত্ব আমাদের কাছে এক প্রেরণার নাম। শিক্ষা ও সমাজসেবার ক্ষেত্রে তাঁর কাজ নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।”

বিগত দশক জুড়ে সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য একের পর এক প্রকল্প হাতে নিয়েছেন তিনি। তাঁর উদ্যোগে দেশে গড়ে উঠেছে ১০০-রও বেশি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার, ২৫টি আইটিআই এবং ৫০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান— যার মধ্যে দুটি মেডিকেল কলেজও রয়েছে।

শুধু শিক্ষা নয়, স্বাস্থ্য পরিকাঠামোতেও এসেছে পরিবর্তন। তাঁর তত্ত্বাবধানে স্থাপিত স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলিতে হাজার হাজার মানুষ পাচ্ছেন স্বল্পমূল্যে চিকিৎসা। এই প্রকল্পগুলির মাধ্যমে ইতিমধ্যেই এক লক্ষেরও বেশি মানুষ দক্ষতা অর্জন করেছেন, ৫ লক্ষেরও বেশি মানুষ পেয়েছেন জীবিকা।

এই উপলক্ষে আলমাটি শহরে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকীও পালিত হয়। উপস্থিত ছিলেন কাজাখস্তানে ভারতের হাইকমিশনার ডঃ টি.ভি. নাগেন্দ্র প্রসাদ ও সংস্থার সিইও সন্তোষ শুক্লা।

সম্মান গ্রহণ করে মলয় পীট বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়, সরকারের সহায়তায় যারা শিক্ষা, স্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়নে কাজ করছেন, তাঁদের সবার। এই সম্মান দায়িত্ব আরও বাড়িয়ে দেয়।”

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মাটির মানুষ মলয় পীটের এই সম্মান নিঃসন্দেহে গৌরবের। তাঁর কাজ নতুন প্রজন্মকে দেখাচ্ছে সামাজিক পরিবর্তনের পথ।

Post Views: 446

Continue Reading

Previous: ভেজাল তেলের কারখানায় পুলিশের হানা, বাজেয়াপ্ত বিপুল পরিমাণ নকল তেল ও যন্ত্রপাতি
Next: কাজলকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ খান! কেন?

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.