Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • ভেজাল তেলের কারখানায় পুলিশের হানা, বাজেয়াপ্ত বিপুল পরিমাণ নকল তেল ও যন্ত্রপাতি

ভেজাল তেলের কারখানায় পুলিশের হানা, বাজেয়াপ্ত বিপুল পরিমাণ নকল তেল ও যন্ত্রপাতি

Online Desk মে 3, 2025
Duplicate-Oil.jpg

নিজস্ব সংবাদদাতা, নদিয়া : অর্থের লোভে মানুষের স্বাস্থ্যের সঙ্গে ছিনিমিনি! ফের ভোজ্য তেলে ভেজালের কারবারে লাগাম টানতে অভিযান চালাল রানাঘাট পুলিশ জেলা। শুক্রবার দুপুরে নদিয়ার রানাঘাটের রথতলা এলাকায় একটি ভোজ্য তেলের কারখানায় হানা দেয় পুলিশ ও ফুড সেফটি দফতরের যৌথ টিম। দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণ ভেজাল তেল, তেল তৈরির কাঁচামাল, রাসায়নিক ও বিভিন্ন ব্র্যান্ডের নকল স্টিকার।

পুলিশ সূত্রে খবর, কারখানাটি চালাতেন স্থানীয় বাসিন্দা ভাবেশ চৌধুরী। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিভিন্ন নিম্নমানের রাসায়নিক ও তেলের মিশ্রণ করেই তৈরি করা হত ভোজ্য তেল। পরে নামিদামি কোম্পানির লেবেল লাগিয়ে বাজারে ছাড়ার ছক কষা হয়েছিল।

 

ফুড সেফটি অফিসারদের কাছে গোপন সূত্রে খবর আসার পরই তৈরি হয় একটি বিশেষ তদন্তকারী দল। সেই টিমই শুক্রবার অভিযান চালায় কারখানাটিতে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার তদন্তে নেমেছে রানাঘাট থানার পুলিশ।

প্রসঙ্গত, এর আগেও রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন এলাকায় একাধিক ভোজ্য তেলের কারখানায় অভিযান চালানো হয়েছে। প্রতিবারই বিপুল পরিমাণ ভেজাল তেল ও নকল সরঞ্জাম বাজেয়াপ্ত হয়েছে। তবু সচেতন হচ্ছেন না অসাধু ব্যবসায়ীরা।

ফুড সেফটি দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “মানুষের স্বাস্থ্য নিয়ে কোনও রকম ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযান চলবে।”

এই ঘটনা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, কেবল আইনি পদক্ষেপ নয়, ভোক্তাদের মধ্যেও সচেতনতা গড়ে তোলা জরুরি।

Continue Reading

Previous: ভারতে পাকিস্তানি পণ্যের প্রবেশ নিষিদ্ধ হল
Next: আন্তর্জাতিক স্বীকৃতি মলয় পীটকে, সম্মান ‘ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস’-এর

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.