Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আইসিকে ‘কু-কথা কাণ্ডে’ আগাম জামিন অনুব্রত মণ্ডলের

আইসিকে ‘কু-কথা কাণ্ডে’ আগাম জামিন অনুব্রত মণ্ডলের

Online Desk আগস্ট 18, 2025
Anubrata.jpg

নিজস্ব প্রতিনিধি, বোলপুর : আইসিকে ‘কু-কথা কাণ্ডে’ আগাম জামিন পেলেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। সোমবার ১ হাজার টাকার বন্ডে জামিন পান তিনি। সোমবার বেলা ১১টা নাগাদ বোলপুর মহকুমা আদালতে হাজির হন অনুব্রত। সেখানে আত্মসমর্পণ করেন তিনি। আগাম জামিনের আর্জি জানান হয়। তার ভিত্তিতে আগাম জামিন পান বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা। যদিও সরকারি আইনজীবী ফিরোজ পালের অভিযোগ, তদন্তকারী আধিকারিকরা নথিপত্র ঠিকমতো জমা দেয়নি। তবে অনুব্রত মণ্ডলের আইনজীবী নূপুর দত্ত বন্দ্যোপাধ্যায়ের দাবি, “আদালত অনুব্রত মণ্ডলের আগাম জামিন মঞ্জুর করে। বয়স এবং শারীরিক অসুস্থতার যুক্তিতে অনুব্রত মণ্ডলের আগাম জামিন মঞ্জুর করে আদালত।”

উল্লেখ্য, গত ২৯ মে একটি অডিও ভাইরাল হয় সোস্যাল মিডিয়ায়। সেই ভাইরাল অডিওতে শোনা যায় বোলপুরের আইসি লিটন হালদারের সঙ্গে অকথ্য ভাষায় কথা বলছিলেন। অডিওটিতে আইসির মা ও স্ত্রীকে নিয়ে কু-কথা বলতে শোনা যায়। ওই ঘটনায় নাম জড়ায় বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা। তবে সেই সময় দলের নির্দেশে ক্ষমা চেয়েছিলেন অনুব্রত। বিভিন্ন অজুহাতে একাধিকবার পুলিশি তলব এড়ান অনুব্রত মণ্ডল। জল গড়ায় জাতীয় মহিলা কমিশন পর্যন্ত। জেলা পুলিশের কাছে রিপোর্ট চায় মহিলা কমিশন। যদিও জেলা পুলিশ সুপার রিপোর্ট পাঠান। কিন্তু তাতে সন্তুষ্ট হয়নি মহিলা কমিশন। ফের চিঠি পাঠায় কমিশন। এই ঘটনায় আগাম জামিনের আর্জি জানিয়ে সোমবার আত্মসমর্পণ করেন অনুব্রত মণ্ডল। তাতে আগাম জামিন পেলেন বীড়ভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল।

Post Views: 201

Continue Reading

Previous: দিল্লির বিভিন্ন স্কুলে বোমাতঙ্ক ! নিরাপত্তার অবনতি নিয়ে বিজেপি সরকারকে দুষল আম আদমি
Next: বোমা এবং বোতাম

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.