Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লির বিভিন্ন স্কুলে বোমাতঙ্ক ! নিরাপত্তার অবনতি নিয়ে বিজেপি সরকারকে দুষল আম আদমি

দিল্লির বিভিন্ন স্কুলে বোমাতঙ্ক ! নিরাপত্তার অবনতি নিয়ে বিজেপি সরকারকে দুষল আম আদমি

Online Desk আগস্ট 18, 2025
Delhi.jpg

ওঙ্কার ডেস্ক : রবিবার দিল্লির বেশ কয়েকটি স্কুলে হঠাৎ বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্কুলে মেল মারফত এই বোমা হামলার হুমকি আসে। এরফলে নড়েচড়ে বসে স্কুলগুলি। প্রশাসনিক স্তরেও তৎপরতা শুরু হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কর্মী ও শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া শুরু হয়।

যেসব স্কুলে হুমকি দেওয়া হয়েছে সেগুলো হল দিল্লি পাবলিক স্কুল, মডার্ন কনভেন্ট স্কুল, শ্রী রাম ওয়ার্ল্ড স্কুল এবং দ্বারকা ইন্টারন্যাশনাল স্কুল। এই সব স্কুল দিল্লির দ্বারকার বিভিন্ন এলাকায়। দিল্লি ফায়ার সার্ভিস, পুলিশ, বোমা নিষ্ক্রিয়কারী দল এবং কুকুর স্কোয়াডের বেশ কয়েকটি দল স্কুলগুলিতে ছুটে যায়। শিক্ষার্থী ও কর্মীদের সরিয়ে দেয়। পুলিশ স্কুলগুলিতে পাঠানো ইমেল প্রেরকের আইপি ঠিকানা খুঁজে বের করার জন্য কাজ করছে।

এই ঘটনাটি মাত্র এক মাস আগে শহরে ছড়িয়ে পড়া আতঙ্কের স্মৃতি জাগিয়ে তুলল। নয়াদিল্লির ৫০ টিরও বেশি স্কুলে একই রকম বোমা হামলার হুমকি পাওয়া গিয়েছিল, যা পরে ভুয়া বলে প্রমাণিত হয়। এদিকে, দেশের রাজধানীতে এধরণের উদ্বেগের জন্য বিজেপির “চার ইঞ্জিন” সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছে বিরোধীরা। আম আদমি পার্টির (এএপি) সুপ্রিমো এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক্স-এর মাধ্যমে পোস্ট করেছেন, “দ্বারকার দিল্লি পাবলিক স্কুল এবং দ্বারকার আরও বেশ কয়েকটি স্কুলে আজ আবার বোমার হুমকি পাওয়া গেছে। দিল্লির স্কুলগুলিতে বারবার হুমকি পাওয়া গেছে, কিন্তু এখনও পর্যন্ত কাউকে ধরা হয়নি, বা কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।”

শাসক দলের সমালোচনা করে তিনি বলেন, “বিজেপি দ্বারা দিল্লির আইনশৃঙ্খলা সামলানো যাচ্ছে না। দিল্লিতে বিজেপির চার ইঞ্জিন সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।”

দিল্লি বিধানসভার বিরোধী দলনেতা অতিশীও বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, “স্কুলগুলিকে হুমকি দেওয়ার ধারাবাহিকতা থামানো যাচ্ছে না। আবারও দিল্লির স্কুলগুলিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। দিল্লি পুলিশ আসলে কী করছে ? শিশু এবং অভিভাবকরা আতঙ্কে আছেন, কিন্তু বিজেপির চার ইঞ্জিন সরকার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।”

Post Views: 189

Continue Reading

Previous: এটাই অস্ট্রেলিয়ান মানসিকতা! চ্যাপেলের পরে কামিন্স এর মধ্যমায় নিন্দার ঝড়
Next: আইসিকে ‘কু-কথা কাণ্ডে’ আগাম জামিন অনুব্রত মণ্ডলের

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.