Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বনগাঁ জেলায় তৃনমূলের রদবদল , সরিয়ে দেওয়া হল শ্যামল রায়কে

বনগাঁ জেলায় তৃনমূলের রদবদল , সরিয়ে দেওয়া হল শ্যামল রায়কে

Online Desk মে 18, 2025
Bongan-TMC.jpg

ওঙ্কার ডেস্ক : তৃণমূল কংগ্রেসের জেলা স্তরে সাংগঠনিক রদবদলের জেরে ফের রাজনৈতিক পারদ চড়ল বনগাঁয়। দলের জেলা চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হল বর্ষীয়ান নেতা শ্যামল রায়কে। তাঁর জায়গায় নতুন দায়িত্ব পেলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি ও রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। আর এই সিদ্ধান্তের পরেই পদচ্যুত শ্যামল রায় প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন দলের একাংশের বিরুদ্ধে।
শ্যামল রায়ের সাফ কথা—তিনি লবিবাজি ও কাঠিবাজির শিকার। তাঁর বক্তব্য, “দল পুরনো ও নতুন কর্মীদের একসঙ্গে নিয়ে চললে ভালো হয়। কিন্তু এখানকার যাঁরা নতুন, তাঁরা হয়তো চান না আমি থাকি। তাঁরা মনে করেন আমি থাকলে দলের ক্ষতি হবে। আমি স্পষ্টভাবে বলছি, আমি লবিবাজির ও কাঠিবাজির শিকার।” এই মন্তব্যে ফের উঠে এলো তৃণমূলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গ।

তৃণমূল কংগ্রেস রাজ্য নেতৃত্ব শুক্রবার রাজ্যজুড়ে একাধিক জেলার সংগঠনে রদবদল করেছে। বহু জেলাতেই নতুন মুখদের দায়িত্ব দেওয়া হয়েছে। বনগাঁ জেলা সভাপতি বিশ্বজিৎ দাসকে বহাল রাখা হলেও জেলা চেয়ারম্যান পদে বড় পরিবর্তন হয়েছে। শ্যামল রায়ের জায়গায় দায়িত্ব পেয়েছেন মতুয়া সম্প্রদায়ের প্রভাবশালী মুখ মমতা ঠাকুর।শ্যামল রায়ের এমন বিস্ফোরক মন্তব্যের পর জেলা সভাপতির প্রতিক্রিয়াও সামনে এসেছে। বিশ্বজিৎ দাস বলেন, “শ্যামলদা দলের একজন অভিজ্ঞ ও প্রাক্তন সৈনিক। ওনার শরীর ভালো নেই, সব জায়গায় যেতে পারেন না। সামনে ২০২৬-এর কথা মাথায় রেখেই দল সিদ্ধান্ত নিয়েছে। যেটা হয়েছে সেটা ভালো হয়েছে। শ্যামলদাকে সম্মান দিয়েই দলের কাজে রাখা হবে।”রাজনৈতিক মহলের মতে, মতুয়া ভোটব্যাঙ্ককে আরও সুসংহত করতে মমতা ঠাকুরকে এই গুরুত্বপূর্ণ পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে শ্যামল রায়ের সরাসরি ‘কাঠিবাজি-লবিবাজি’র অভিযোগে ফের আলোচনায় দলীয় গোষ্ঠীকোন্দল।
তবে প্রশ্ন উঠছে, সাংগঠনিক রদবদল কি শুধুই পরিকল্পনার অংশ, নাকি এর নেপথ্যে লুকিয়ে আছে অভ্যন্তরীণ চাপানউতোর ও মতুয়া ভোটব্যাঙ্কের কৌশলগত চর্চা?

Post Views: 247

Continue Reading

Previous: ফের ডানা ছাঁটা হল অনুব্রতর, ডাকতে পারবেন না কোনও মিটিং মিছিল
Next: অপারেশন সিঁদুর নিয়ে সমাজ মাধ্যমে মন্তব্য, গ্রেফতার রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.