Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অপারেশন সিঁদুর নিয়ে সমাজ মাধ্যমে মন্তব্য, গ্রেফতার রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক

অপারেশন সিঁদুর নিয়ে সমাজ মাধ্যমে মন্তব্য, গ্রেফতার রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক

Online Desk মে 18, 2025
ali.jpg

ওঙ্কার ডেস্ক: অপারেশন সিঁদুর অভিযান নিয়ে মন্তব্য করায় রাষ্ট্রবিজ্ঞানের এক অধ্যাপককে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, ওই অধ্যাপকের নাম আলী খান মাহমুদাবাদ। অশোকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন তিনি। বিজেপি যুব মোর্চার এক নেতার অভিযোগের ভিত্তিতে পুলিশ এই ব্যবস্থা নিয়েছে।

সহকারী পুলিশ কমিশনার (এসিপি) অজিত সিং জানিয়েছেন, ‘আলী খান মাহমুদাবাদকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে।’ তিনি জানান, অপারেশন সিঁদুর সংক্রান্ত বিষয়ে মন্তব্যের অভিযোগে ওই অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে। এক বিবৃতিতে অশোকা বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়েছে, ‘আমরা জেনেছি যে অধ্যাপক আলী খান মাহমুদাবাদকে আজ সকালে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আমরা ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।’ সম্প্রতি হরিয়ানা রাজ্য মহিলা কমিশন ওই অধ্যাপককে নোটিশ পাঠিয়েছিল অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্যের জন্য। তার কয়েকদিনের মধ্যে গ্রেফতার করা হল।

কমিশনের নোটিশে মাহমুদাবাদের পোস্টের কিছু অংশ উদ্ধৃত করা হয়েছিল, যেখানে তিনি বলেছিলেন কর্নেল সোফিয়া কুরেশিকে যে ‘ডানপন্থী সমর্থকরা বাহবা দিচ্ছেন’ তাদের উচিৎ গণপিটুনির শিকার হওয়া এবং ‘বিধি বহির্ভূত’ ভাবে বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে তাদের পক্ষে কথা বলা উচিত। অধ্যাপক মাহমুদাবাদ অবশ্য এ বিষয়ে বলেছেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। অন্যদিকে অধ্যাপককে গ্রেফতারের পর তৈরি হয়েছে বিতর্ক। এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন যে অধ্যাপকের পোস্টটি জাতীয়তাবিরোধী বা নারী বিদ্বেষমূলক নয়।

Post Views: 286

Continue Reading

Previous: বনগাঁ জেলায় তৃনমূলের রদবদল , সরিয়ে দেওয়া হল শ্যামল রায়কে
Next: পাকিস্তানকে ঋণ দিতে ১১ শর্ত চাপাল আইএমএফ: রিপোর্ট

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.