Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পাকিস্তানকে ঋণ দিতে ১১ শর্ত চাপাল আইএমএফ: রিপোর্ট

পাকিস্তানকে ঋণ দিতে ১১ শর্ত চাপাল আইএমএফ: রিপোর্ট

Online Desk মে 18, 2025
shehbaz-sharif.jpg

ওঙ্কার ডেস্ক: অপারেশন সিঁদুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। আইএমএফ যাতে পাকিস্তানকে না ঋণ দেয় তার জন্য সরব হয়েছিল ভারত। কিন্তু ভারতের আপত্তি উপেক্ষা করে পাকিস্তানকে ঋণ দেওয়ার ক্ষেত্রে অনুমোদন দিয়েছে আইএমএফ। তবে ১১টি শর্তও বেঁধে দেওয়া হয়েছে ইসলামাবাদকে। এমনটাই দাবি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে রবিবার বলা হয়েছে, আইএমএফ পাকিস্তানকে পরবর্তী ঋণ দেওয়ার জন্য ১১টি নতুন শর্ত দিয়েছে, যেখানে বলা হয়েছে ভারতের সঙ্গে উত্তেজনা তাদের উন্নয়ন প্রকল্পের আর্থিক, বহিরাগত ও সংস্কার লক্ষ্যগুলির ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। পাকিস্তানের উপর আরোপিত নতুন শর্তগুলির মধ্যে রয়েছে ১৭.৬ ট্রিলিয়ন টাকার নতুন বাজেটের সংসদীয় অনুমোদন, বিদ্যুৎ বিলের উপর ঋণ পরিশোধের সারচার্জ বৃদ্ধি এবং তিন বছরেরও বেশি পুরানো ব্যবহৃত গাড়ি আমদানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ডের জবাবে ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয় ভারত। যার পর পাকিস্তানের তরফে ভারতের একাধিক জায়গায় আঘাত হানা হয়েছিল। দু দেশের মধ্যে সংঘাতের আবহে আইএমএফ পাকিস্তানকে ঋণ দেওয়ার ক্ষেত্রে ছাড়পত্র দেয়। যার তীব্র বিরোধিতা করেছিল নয়াদিল্লি। ভারতের তরফে অভিযোগ করা হয়েছিল পাকিস্তান সন্ত্রাসে মদত দিতে পারে বলে।

Post Views: 187

Continue Reading

Previous: অপারেশন সিঁদুর নিয়ে সমাজ মাধ্যমে মন্তব্য, গ্রেফতার রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক
Next: প্রয়াত হলেন ভারতের বিজ্ঞান জাদুঘর আন্দোলনের জনক ডঃ সরোজ ঘোষ

সম্পর্কিত গল্প

west-bank-baby.png

মাত্র ৭ মাসের বাচ্ছাকে লক্ষ্য করে গুলি ইজরায়েলি সেনার; দাবি নিহত শিশুর বাবার

Online Desk জুন 7, 2026
absguk.png

আমেরিকায় পিৎজা ডেলিভারি দিতে গিয়ে গুলিবিদ্ধ ভারতীয় যুবক; পরিকল্পিত খুন বলে দাবি পরিবারের

Online Desk জুন 7, 2026
vladamir-putin.png

ভারত-চিন সম্পর্কের মধ্যে ঢুকবে না রাশিয়া, সাফ জানালো প্রেসিডেন্ট পুতিন

Online Desk জুন 6, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.