Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ‘ব্রাহ্মণরা সমাজে জ্ঞানের আলো জ্বেলেছে’, জাতপাত উস্কে মন্তব্য দিল্লির মুখ্যমন্ত্রীর

‘ব্রাহ্মণরা সমাজে জ্ঞানের আলো জ্বেলেছে’, জাতপাত উস্কে মন্তব্য দিল্লির মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 6, 2025
rekha-gupta-ww.jpg

ওঙ্কার ডেস্ক: বর্ণ প্রথা ও জাতপাতের ধারণা উস্কে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। ‘ব্রাহ্মণরা সমাজে জ্ঞানের আলো জ্বেলেছে’ তাই প্রতিটি সরকারের উচিত তাদের কল্যাণে কাজ করা, এমনটাই দাবি রেখা গুপ্তর। তাঁর এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

রবিবার দিল্লির পিতমপুরায় শ্রী ব্রাহ্মণ সভার তরফে আয়োজন করা হয় সর্বভারতীয় ব্রাহ্মণ সম্মেলন। সেই সম্মেলনে ভাষণ দেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘যদি কেউ সমাজে জ্ঞানের আলো জ্বালায়, তবে তা আমাদের ব্রাহ্মণ সম্প্রদায়। তারা কেবল ধর্মগ্রন্থ নয়, অস্ত্রেরও পুজো করে। কেবলমাত্র অস্ত্র ও ধর্মগ্রন্থের মাধ্যমেই আমরা আজ সমাজ ও দেশকে রক্ষা করতে পারি।’ তিনি বলেন, ‘জ্ঞানের আলো জ্বালিয়ে, ধর্ম প্রচার করে এবং সদিচ্ছার চেতনা পোষণ করে, ব্রাহ্মণ সম্প্রদায় সর্বদা সমাজের কল্যাণের জন্য কাজ করে আসছে। যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, তাদের ব্রাহ্মণ সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের কল্যাণে কাজ করা উচিত।’

তিনি বলেন, ‘দিল্লিতে আমাদের লক্ষ্য কীভাবে এগিয়ে নেওয়া যায় সে সম্পর্কে আপনারা পরামর্শ দেওয়া জারি রাখুন, কারণ সেখানে বিশাল বকেয়া কাজ পড়ে আছে। ২৭ বছর ধরে দিল্লি ধীর গতিতে এগিয়েছে। এখন সময় এসেছে গিয়ার পরিবর্তন করার এবং প্রক্রিয়াটি ত্বরান্বিত করার। কারণ মনে হচ্ছে আমাদের প্রতিবেশী রাজ্যগুলি আমাদের থেকে এগিয়ে গিয়েছে। আমরা যদি সবাই দিল্লি এবং এর জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করি, তাহলে দিল্লি অবশ্যই একটি বিকশিত দিল্লি হিসেবে প্রতিষ্ঠিত হবে।’

Continue Reading

Previous: অভিনেত্রী অপরাজিতা আঢ্যের বাড়িতে লক্ষ্মী প্রতিমার নতুন পোশাক, নেপথ্যে কারণ কী?
Next: সুপ্রিম কোর্টের মধ্যে প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো ছুঁড়লেন এক ব্যক্তি

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.