Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সুপ্রিম কোর্টের মধ্যে প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো ছুঁড়লেন এক ব্যক্তি

সুপ্রিম কোর্টের মধ্যে প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো ছুঁড়লেন এক ব্যক্তি

Online Desk অক্টোবর 6, 2025
supreme-1280.jpg

ওঙ্কার ডেস্ক: দেশের প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য করে জুতো ছুঁড়লেন এক ব্যক্তি। সোমবার সুপ্রিম কোর্টের মধ্যে এই ঘটনা ঘটেছে। অভিযুক্তকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। ঠিক কী কারণে ওই ব্যক্তি এমন কাণ্ড করলেন তা এখনও স্পষ্ট নয়। যদিও এই ঘটনায় বিচলিত না হয়ে আদালতের কাজ চালিয়ে যান প্রধান বিচারপতি।

উপস্থিত আইনজীবীদের মতে, হামলাকারী বিচারপতি গাভাইয়ের দিকে জুতো ছুঁড়ে মারে। এর পর স্লোগান দিতে থাকে ‘সনাতন ধর্মের অপমান, সইবে না হিন্দুস্থান’ বলে। লোকটি আইনজীবীর পোশাক পরে ছিল বলে জানা গেছে। গোলমাল সত্ত্বেও, প্রধান বিচারপতি গাভাই শান্ত ছিলেন এবং আদালতের কাজ চালিয়ে যান। পরবর্তী আইনজীবীকে তাঁর বক্তব্য উপস্থাপন করতে বলেন। বিচারপতি গাভাই বলেন, ‘বিভ্রান্ত হবেন না। আমরা এতে বিভ্রান্ত নই।’

উল্লেখ্য, দেশের ৫২তম প্রধান বিচারপতি বিআর গাভাই। গত ১৪ মে প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন তিনি। ওই দিন সকাল ১০টায় রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। চলতি বছরে ২৩ নভেম্বর তিনি অবসর নেবেন। ১৯৬০ সালের ২৪ নভেম্বর মহারাষ্ট্রের অমরাবতীতে জন্ম নেন বিচারপতি গাভাই। গত বছর এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, বিআর আম্বেদকরের প্রচেষ্টার কারণেই আধা বস্তি এলাকার পুরসভা স্কুলে পড়াশোনা করে সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পেরেছেন তিনি।

Post Views: 91

Continue Reading

Previous: ‘ব্রাহ্মণরা সমাজে জ্ঞানের আলো জ্বেলেছে’, জাতপাত উস্কে মন্তব্য দিল্লির মুখ্যমন্ত্রীর
Next: উত্তরবঙ্গে বন্যায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষনা মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026

You may have missed

hc.jpg

বহিষ্কৃত হওয়ার পরও কেন ঋতব্রত বিরোধী দলনেতা? প্রশ্ন তুলল হাইকোর্ট

Online Desk জুন 18, 2026
mamta-security.png

মমতার বাড়ির সামনে নিরাপত্তা নেই! সমাজ মাধ্যমে ক্ষোভ উগড়ে দিলেন ডেরেক

Online Desk জুন 18, 2026
trdh.png

কমলা সতর্কতা জারি, কোথায় কোথায় হবে বৃষ্টিপাত?

Online Desk জুন 18, 2026
trump-mojtaba.png

অবশেষে শান্তিচুক্তিতে সিলমোহর ইরান-আমেরিকার! কতদিন কার্যকারী হতে এই চুক্তি, রয়ে যাচ্ছে সংশয়

Online Desk জুন 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.