Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • স্মিথ-হেডের জোড়া শতরানে তৃতীয় টেস্টে ব্রিসবেনেও ব্যাকফুটে ভারত

স্মিথ-হেডের জোড়া শতরানে তৃতীয় টেস্টে ব্রিসবেনেও ব্যাকফুটে ভারত

Online Desk ডিসেম্বর 15, 2024
20241215_155025.jpg

ওঙ্কার ডেস্ক: বৃষ্টির জন্য ব্রিসবেনে প্রথম দিনের খেলা ভেস্তে গেলেও দ্বিতীয় দিনে ভারতকে চাপেই রাখল অস্ট্রেলিয়া। স্মিথ-হেডের জোড়া শতরানে ভর করে ৪০৫ রানের বিশাল রানের পাহাড় তৈরি করেছে অস্ট্রেলিয়া। যদিও এদিন প্রথম ইনিংসে দুই ওপেনার উসমান খোয়াজা (২১) এবং নাথান ম্যাকসুইনিকে (৯) দ্রুত আউট করে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিয়েছিলেন যশপ্রীত বুমরা, কিন্তু তারপর আর চাপ তৈরি করতে পারেনি কোন ভারতীয় বোলার। পরে বূমরা আবার তিনটি উইকেট নিলেও দিনের শেষে ৪০৫ রানে ৭ উইকেটে ডিক্লিয়ার করে অস্ট্রেলিয়া। রবিবার ব্রিসবেনে প্রথম ইনিংসে ৭৫ রানে ৩ উইকেট পড়ে কিছুটা চাপে পড় গেছিল অস্ট্রেলিয়া। কিন্তু তারপরই ইনিংসের দায়িত্ব হাতে তূলে নেয় স্মিথ ও হেড। চতুর্থ ইনিংসে স্মিথ (১০১) এবং হেড (১৫২) ২৪১ রানের পার্টনারশিপ করে চাপে ফেলে দেয়, তাদের সামনে রীতিমতো নাকানি-চোবানি খেতে দেখা যায় ভারতের আকাশদীপ, সিরাজ, নীতিশ রেড্ডিদের। এছাড়াও এই ম্যাচে ওয়াশিংটন সুন্দরকে বসিয়ে খেলানো হয়েছিল জাদেজাকে কিন্তু তিনিও বোল হাতে আজ হয়েছেন ব্যর্থ।
অস্ট্রেলিয়ার পিচে প্রথম টেস্ট ম্যাচ থেকেই থিতু হতে পারছে না ভারতীয় ব্যাটসম্যান ও বোলাররা একমাত্র বুমরাই একা হাতে টেনে নিয়ে যাচ্ছে দলকে। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ক্রমাগত খারাপ পারফরম্যানসের জেরে প্রশ্ন উঠছে দল নির্বাচন ও বোলিং কোচ মর্নি মর্কেলের ভূমিকা নিয়ে, কারণ দল থেকে বুমরা বাদ পড়ে গেলে কোনোভাবে এই বোলিং লাইনআপ কার্যত মূখ থুবড়ে পড়বে যে কোনো দলের কাছে। বাদ যাননি দলের কোচ গৌতম গম্ভীরও, প্রথমে দেশের মাটিতে নিউ জিল্যান্ডের কাছে হার এবার প্রায় হাত ছাড়া হতে বসেছে বর্ডার-গাওস্কর ট্রফিও।
শেষ দুই ম্যাচে ভারতের ব্যাটিং পারফরম্যানস তেমন চোখে পড়ার মতো ছিল না, কেবলমাত্র প্রথম ম্যাচে বিরাট কোহলি ও যশস্বী জয়সয়ালের সেঞ্চুরি ছাড়া। তাই চারশো রানের পাহাড় ডিঙিয়ে ভারত আদৌ ম্যাচ জিততে পারবে নাকি সেই নিয়ে উঠছে প্রশ্ন।

Post Views: 100

Continue Reading

Previous: আবাস যোজনার বাড়ি ফিরিয়ে দিলেন তৃণমূল উপপ্রধান, তাহলে আবেদনই-বা কেন?
Next: জয়রামবাটিতে শুরু হচ্ছে মা সারদা মেলা

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.