Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শীতলকুচির উকিল বর্মনের ঘরে ফেরা: ২৯ দিন পর বাংলাদেশের জেল থেকে মুক্তি

শীতলকুচির উকিল বর্মনের ঘরে ফেরা: ২৯ দিন পর বাংলাদেশের জেল থেকে মুক্তি

Online Desk মে 15, 2025
BGB-ukil.png

সূর্যজ্যোতি পাল, কোচবিহার : সীমান্ত পার করে অবশেষে ঘরে ফিরলেন কোচবিহারের শীতলকুচির বাসিন্দা উকিল বর্মন। বাংলাদেশের জেলে দীর্ঘ ২৯ দিন কাটিয়ে বৃহস্পতিবার সকালে বিএসএফ-এর সহায়তায় তিনি ফিরলেন নিজের বাড়িতে।
গত ১৬ এপ্রিল চাষ করতে গিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের জমিতে ঢুকে পড়েন উকিলবাবু। তাঁর দাবি, সেই সময় কিছু বাংলাদেশি দুষ্কৃতি তাঁকে অপহরণ করে। পরে বিজিবি (বাংলাদেশ বর্ডার গার্ড) তাঁকে গ্রেফতার করে।
জেল থেকে জামিনে মুক্ত হয়ে অবশেষে ভারতে ফেরেন তিনি।
বাড়ি ফিরে আবেগপ্রবণ উকিলবাবু বলেন, “কোনও কারণ ছাড়াই আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। সেই ২৯ দিন আমি আর আমার পরিবার কী ভয় পেয়েছি, তা ভাষায় বোঝানো যাবে না। এবার আর জমিতে চাষ করতে যাব না। পরিবার থেকেও কাউকে সেখানে যেতে দেব না।”
উকিলবাবুর ছেলে পরিতোষ বর্মন জানান, “আমার বাবার সীমান্ত লাগোয়া চার বিঘা জমি রয়েছে। সেখানেই চাষ করতে গিয়ে এত বড় বিপদের মুখে পড়তে হয়েছে। আমরা চাই, ভারত সরকার যেন ওই জমি ন্যায্য মূল্যে কিনে নেয়। তাহলে অন্তত এমন পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না।”
শীতলকুচির এই ঘটনায় ফের একবার সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ও বাসিন্দাদের উদ্বেগ নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয় প্রশাসন ও কেন্দ্রীয় সরকারের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হবে কি না, তা এখন দেখার।

Post Views: 115

Continue Reading

Previous: জগদ্ধাত্রীকে টেক্কা দিয়ে টিআরপি তালিকায় প্রথম স্থানে স্টার জলসা’র ‘পরশুরাম’, কোন ধারাবাহিক রইল সেরা ৫’এ?
Next: যুগান্তকারী উদ্ভাবন আইআইটি খড়গপুরের, ফসলের রোগ শনাক্ত করে কীটনাশক দেবে রোবট

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.