Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • যুগান্তকারী উদ্ভাবন আইআইটি খড়গপুরের, ফসলের রোগ শনাক্ত করে কীটনাশক দেবে রোবট

যুগান্তকারী উদ্ভাবন আইআইটি খড়গপুরের, ফসলের রোগ শনাক্ত করে কীটনাশক দেবে রোবট

Online Desk মে 15, 2025
20250515_164038.jpg

ওঙ্কার ডেস্ক: যুগান্তকারী উদ্ভাবন আইআইটি খড়গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের। ওই বিভাগের অধ্যাপক দিলীপ কুমার প্রতিহারের নেতৃত্বে, পিএইচডি শিক্ষার্থীরা সেমি অটোমেটিক ট্র‍্যাকড মোবাইল ম্যানিপুলেটর কাম এগ্রিকালচারাল রোবোটিক সিস্টেম সফলভাবে ডিজাইন এবং তৈরি করেছে। এই রোবোটিক সিস্টেমের লক্ষ্য হল উদ্ভিদের রোগ শনাক্তকরণ এবং তার উপযুক্ত এবং নিরাপদ কীটনাশক প্রয়োগ নিশ্চিত করতে কৃষকদের সাহায্য করা।

২০১৮ সালে সিডিএসি কলকাতার তরফে আয়োজিত ‘কৃষিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রবণতা এবং প্রয়োগ’ শীর্ষক জাতীয় সেমিনারে আমন্ত্রিত ছিলেন অধ্যাপক প্রতিহার। সেখানে বক্তৃতা দেওয়ার সময় তিনি এই উন্নত কৃষি রোবটের ধারণাটি উপস্থাপন করেন। তাঁর মনে হয়, কৃষিক্ষেত্রের জমিগুলি সম্পূর্ণ মসৃণ বা রুক্ষ নয়, তাই ট্র্যাকড মোবাইল ম্যানিপুলেটর-ই হতে পারে আদর্শ সমাধান। এই সিস্টেমে একটি সিরিয়াল ম্যানিপুলেটর একটি ট্র্যাকড যানের ওপর লাগানো থাকে, যা মাঠে চলাচল ও নিখুঁত কাজের জন্য উপযুক্ত।

যদিও ড্রোন-ভিত্তিক কৃষি রোবট জনপ্রিয় হয়েছে, বাতাসের প্রবাহজনিত কারণে তারা পাতার স্পষ্ট ছবি তুলতে সমস্যায় পড়ে, ফলে তথ্যে ত্রুটি থেকে যায়। এই সমস্যা দূর করতে, এই নতুন ট্র্যাকড মোবাইল ম্যানিপুলেটর ক্যামেরা-ভিত্তিক চিত্র বিশ্লেষণের মাধ্যমে নির্ভুলভাবে রোগ চিহ্নিত করে এবং স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজনীয় কীটনাশক ছড়িয়ে দেয়। কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের আর্থিক সহায়তায় নির্মিত এই সিস্টেম কৃষকদের স্বাস্থ্যঝুঁকি কমানোর পাশাপাশি, খাদ্যের মান এবং কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা নেবে। এটি ফসলের রোগজনিত ক্ষয়ক্ষতি কমিয়ে ফলনের পরিমাণ বাড়াবে ও খরচ কমাবে। যার ইতিবাচক প্রভাব দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনে দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

Post Views: 129

Continue Reading

Previous: শীতলকুচির উকিল বর্মনের ঘরে ফেরা: ২৯ দিন পর বাংলাদেশের জেল থেকে মুক্তি
Next: ‘ভারত যা করেছে তার দরকার ছিল’, অপারেশন সিঁদুরের পর মন্তব্য আফগান নেত্রীর

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.