Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘ভারত যা করেছে তার দরকার ছিল’, অপারেশন সিঁদুরের পর মন্তব্য আফগান নেত্রীর

‘ভারত যা করেছে তার দরকার ছিল’, অপারেশন সিঁদুরের পর মন্তব্য আফগান নেত্রীর

Online Desk মে 15, 2025
20250515_172044.jpg

ওঙ্কার ডেস্ক: অপারেশন সিঁদুরের প্রশংসা আফগান নেত্রীর মুখে। আফগানিস্তানের নির্বাসিত সংসদ সদস্য মরিয়ম সোলাইমানখিল ওই অভিযানের জন্য ভারতকে সমর্থন করেছেন। তিনি বলেন, ভারতের অপারেশন সিঁদুরের দরকার ছিল কারণ পাকিস্তান সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে এবং কাশ্মীরে নিরীহ মানুষ হত্যা করছে।

মরিয়ম সোলাইমানখিলের কথায়, ‘আমি মনে করি ভারত যা করেছে তার দরকার ছিল। পাকিস্তান সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে। তারা কাশ্মীরে ঢুকে নিরীহ মানুষ হত্যা করেছে। আপনি এটাকে এভাবেই ছেড়ে দিতে পারেন না, এবং ভারত যে আক্রমণ করেছে তা খুবই উপযুক্ত। তারা সন্ত্রাসবাদের ফাঁড়ি, সন্ত্রাসী শিবির, সন্ত্রাসীদের আরও বেশি বংশবৃদ্ধি করতে সাহায্য করছে পাকিস্তানে সামরিক বাহিনীর এমন জায়গাগুলিকে প্রত্যাঘাত করেছে।’

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও ২৬ জন নিরস্ত্র মানুষকে গুলিতে ঝাঁঝরা করে দেয়। নিহতদের মধ্যে অধিকাংশ ছিলেন পর্যটক। এক নেপালি নাগরিকও ছিলেন সেই তালিকায়। ওই নারকীয় হত্যাকাণ্ডের পিছনে পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ করেছিল নয়াদিল্লি। যদিও সেই অভিযোগ অস্বীকার করে ইসলামাবাদ। পহেলগাঁও হত্যাকাণ্ডের বদলা হিসেবে ভারত গত ৭ মে ভোরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয়। যে অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। এই অভিযানের ফলে মৃত্যু হয় একাধিক জঙ্গির। ৭ মের অপারেশন সিঁদুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে চলে সংঘাত। যদিও গত শনিবার দুই দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছেন। এই আবহে এবার ভারতের পাশে দাঁড়ালেন আফগান নেত্রী।

Post Views: 91

Continue Reading

Previous: যুগান্তকারী উদ্ভাবন আইআইটি খড়গপুরের, ফসলের রোগ শনাক্ত করে কীটনাশক দেবে রোবট
Next: ‘আপনারা যা করেছেন, তাতে গোটা দেশ গর্বিত’, সেনা জওয়ানদের মাঝে দাঁড়িয়ে বললেন রাজনাথ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.