Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘আপনারা যা করেছেন, তাতে গোটা দেশ গর্বিত’, সেনা জওয়ানদের মাঝে দাঁড়িয়ে বললেন রাজনাথ

‘আপনারা যা করেছেন, তাতে গোটা দেশ গর্বিত’, সেনা জওয়ানদের মাঝে দাঁড়িয়ে বললেন রাজনাথ

Online Desk মে 15, 2025
20250515_175759.jpg

ওঙ্কার ডেস্ক: অপারেশন সিঁদুর অভিযানের পর শ্রীনগরে সেনাঘাঁটিতে দাঁড়িয়ে জওয়ানদের প্রশংসা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার জওয়ানদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অপারেশন সিঁদুরে আপনারা যা করেছেন, তাতে গোটা দেশ গর্বিত।’

প্রসঙ্গত, গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযানের পর বৃহস্পতিবার সকালে প্রথমবার জম্মুকাশ্মীরে যান প্রতিরক্ষামন্ত্রী। সেনা জওয়ানদের সঙ্গে কথা বলেন। নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি সেনাবাহিনীর প্রস্তুতিও এদিন খতিয়ে দেখেন প্রতিরক্ষামন্ত্রী। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেওয়ার জন্য অপারেশন সিঁদুরের সাফল্যে সকলকে অভিনন্দন জানান। এদিন রাজনাথ সিং বলেন, ‘অপারেশন সিঁদুর একটা অঙ্গীকার। ওরা ধর্ম দেখে মেরেছে কিন্তু আমরা কর্ম দেখে মেরেছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এটি ভারতের সবচেয়ে বড় অভিযান। সন্ত্রাসবাদকে নির্মূল করতে আমরা যে কোনও সীমা পর্যন্ত যাব। পাকিস্তানকে অবিলম্বে জঙ্গিদের আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে।’

উল্লেখ্য অপারেশন সিঁদুর অভিযানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জওয়ানদের প্রশংসা করেছিলেন। এবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও জওয়ানদের সঙ্গে দেখা করে তাঁদের প্রশংসা করলেন। গত ৭ মে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারতের সেনাবাহিনী। যার মধ্যে রয়েছে লস্কর ই তৈবা, জইশ ই মহম্মদের মত জঙ্গিদের ডেরা।

Post Views: 87

Continue Reading

Previous: ‘ভারত যা করেছে তার দরকার ছিল’, অপারেশন সিঁদুরের পর মন্তব্য আফগান নেত্রীর
Next: হাত দিয়ে বর্জ্য পরিষ্কার বন্ধ করতে সমস্ত রাজ্যকে আর্জি মানবাধিকার কমিশনের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.