Skip to content
আগস্ট 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • স্ত্রীকে খুনের পর দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা! গ্রেফতার বিএসএফ জওয়ান

স্ত্রীকে খুনের পর দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা! গ্রেফতার বিএসএফ জওয়ান

Online Desk আগস্ট 16, 2026
1000230726.jpg

ওঙ্কার ডেস্ক: ছুটিতে বাড়ি এসেছিলেন। কিন্তু অবসর সময় কাটাতে এসে স্ত্রীকে মারধর করে খুনের অভিযোগ উঠল এক বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের হোশিয়ারপুর জেলায়। স্ত্রীকে খুনের পর ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে দাবি করেছিলেন অভিযুক্ত। যদিও পরে ঘটনার তদন্তে নেমে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মহিলার নাম রমা। তাঁর স্বামী অমরজিৎ সিংয়ের সঙ্গে থাকতেন তিনি। ১২ বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল। এক ছেলে ও এক মেয়ে রয়েছে তাঁদের। রমার পরিবারের অভিযোগ, ১৩ আগস্ট রাতে অমরজিৎ সিং ছুটিতে বাড়ি ফেরেন। বাড়িতে তিনি রমাকে মারধর করেন। পরে সেই আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়। ১৪ আগস্ট ভোর ৪টে নাগাদ রমার পরিবারকে জানানো হয়, তিনি ছাদ থেকে পড়ে গেছেন। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে হাসপাতালে পৌঁছে তাঁরা জানতে পারেন যে রমা মারা গেছেন। পরিবারের সদস্যরা পুলিশকে জানান, তাঁরা রমার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন দেখেছেন। তাঁদের সন্দেহ, মৃত্যুর আগে রমাকে মারধর করা হয়েছিল। তা থেকে নজর ঘোরাতে ছাদ থেকে পড়ে যাওয়ার গল্প সাজানো হয়েছিল।

রমার বাবা রাম চাঁদের অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর মেয়েকে হয়রানি ও শারীরিক নির্যাতন করে আসছে তাঁর স্বামী। পুলিশ অমরজিৎ সিং, তাঁর কাকা কুলদীপ কুকি এবং কাকি সোনিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তদন্তে নেমে অমরজিৎ সিংকে গ্রেফতার করা হয়েছে। তবে দুই অভিযুক্ত এখন পলাতক। পুলিশ আধিকারিক হরপ্রেম সিং জানিয়েছেন, এ বিষয়ে আরও তদন্ত চলছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের পর রমার দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Post Views: 21

Continue Reading

Previous: টলিউডে শোকের ছায়া, প্রয়াত প্রবীণ পরিচালক রাজা সেন
Next: ইতিহাস সৃষ্টি করে অজি বধ বাংলাদেশের

সম্পর্কিত গল্প

1000365480.jpg

বারাণসীতে ভরা বিমানবন্দরে আচমকা গুলি চালালেন যাত্রী! জখম ২ কর্মী

Online Desk আগস্ট 16, 2026
fh.png

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস!

Online Desk আগস্ট 16, 2026
Ashis.jpg

আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা; নিরপেক্ষ তদন্তের দাবি তৃণমূলের

Online Desk আগস্ট 16, 2026

You may have missed

1000365480.jpg

বারাণসীতে ভরা বিমানবন্দরে আচমকা গুলি চালালেন যাত্রী! জখম ২ কর্মী

Online Desk আগস্ট 16, 2026
fh.png

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস!

Online Desk আগস্ট 16, 2026
Ashis.jpg

আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা; নিরপেক্ষ তদন্তের দাবি তৃণমূলের

Online Desk আগস্ট 16, 2026
1000365473.jpg

নাকাশিপাড়ায় বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী-সহ ২

Online Desk আগস্ট 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.