Skip to content
আগস্ট 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টলিউডে শোকের ছায়া, প্রয়াত প্রবীণ পরিচালক রাজা সেন

টলিউডে শোকের ছায়া, প্রয়াত প্রবীণ পরিচালক রাজা সেন

Online Desk আগস্ট 16, 2026
WhatsApp-Image-2026-08-16-at-12.08.02-PM.jpeg

ওঙ্কার ডেস্ক : রবিবাসরীয় সকালে টলিউডে শোকের ছায়া। অসুস্থতার সঙ্গে লড়াইয়ে অবশেষে হার মানলেন পরিচালক রাজা সেন। তাঁর প্রয়াণের খবরে শোকস্তব্ধ বিনোদনজগৎ। রবিবার সকাল ১০টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাড়িতে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন। ছিলেন ভেন্টিলেশনেও। দীর্ঘ দিন গুরুতর অসুস্থ থাকার পর দক্ষিণ কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। রাজা সেনের প্রয়াণে বাংলা সিনেমা ও টেলিভিশনের আঙিনায় একটা যুগের অবসান ঘটল, তা বলাই বাহুল্য। উল্লেখ্য, কোমরে চোট নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু, ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। হৃদরোগেও আক্রান্ত হন রাজা সেন। শেষে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হলেও শেষ রক্ষা হল না। প্রসঙ্গত, ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘দামু’ ছবি সেরা শিশুচলচ্চিত্রের জাতীয় পুরস্কার পায়। একাধিক ধারাবাহিক ও ছবি পরিচালনা করেছেন। তৈরি করেছেন বেশ কিছু তথ্যচিত্রও।

Post Views: 70

Continue Reading

Previous: নেতাজি ইন্ডোর থেকে রবিবার বঙ্গে চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প, সূচনায় থাকবেন মুখ্যমন্ত্রী
Next: স্ত্রীকে খুনের পর দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা! গ্রেফতার বিএসএফ জওয়ান

সম্পর্কিত গল্প

1000365480.jpg

বারাণসীতে ভরা বিমানবন্দরে আচমকা গুলি চালালেন যাত্রী! জখম ২ কর্মী

Online Desk আগস্ট 16, 2026
fh.png

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস!

Online Desk আগস্ট 16, 2026
Ashis.jpg

আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা; নিরপেক্ষ তদন্তের দাবি তৃণমূলের

Online Desk আগস্ট 16, 2026

You may have missed

1000365480.jpg

বারাণসীতে ভরা বিমানবন্দরে আচমকা গুলি চালালেন যাত্রী! জখম ২ কর্মী

Online Desk আগস্ট 16, 2026
fh.png

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস!

Online Desk আগস্ট 16, 2026
Ashis.jpg

আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা; নিরপেক্ষ তদন্তের দাবি তৃণমূলের

Online Desk আগস্ট 16, 2026
1000365473.jpg

নাকাশিপাড়ায় বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী-সহ ২

Online Desk আগস্ট 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.