Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • নেতাজি ইন্ডোর থেকে রবিবার বঙ্গে চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প, সূচনায় থাকবেন মুখ্যমন্ত্রী

নেতাজি ইন্ডোর থেকে রবিবার বঙ্গে চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প, সূচনায় থাকবেন মুখ্যমন্ত্রী

Online Desk আগস্ট 16, 2026
1000365410.jpg

ওঙ্কার ডেস্ক: বঙ্গে প্রথমবার ক্ষমতায় এসে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা প্রকল্প চালুর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডবল ইঞ্জিন সরকারের সেই সুফল যাতে মানুষের কাছে পৌঁছয় সেই উদ্দেশে তৎপর বিজেপি সরকার। রবিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই কেন্দ্রীয় প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে এই প্রথম আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হতে চলেছে।

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, তৃণমূল সরকারের চালু করা স্বাস্থ‌্যসাথীর মতো পরিবার পিছু একটি কার্ড নয়, বরং পরিবারের প্রত্যেক সদস‌্যকে আলাদা আলাদা কার্ড দেওয়া হবে। স্থানীয় প্রশাসনের সহায়তায় বাড়ি বাড়ি কার্ড পৌঁছে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের আনুমানিক ছয় কোটি নাগরিক আয়ুষ্মান ভারতের অর্ন্তভুক্ত হতে চলেছেন বলে সূত্রের খবর। আয়ুষ্মান ভারত প্রকল্পে সুবিধা পেতে গেলে একাধিক শর্ত পূরণ করতে হয়। ফলে অনেকে এই প্রকল্পের সুবিধা পাবেন না। তাঁদ্দ্র জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা চালু করা হচ্ছে। হাসপাতালে ভর্তি গেলে এই কার্ড না নিয়ে গেলেও সমস্যা হবে না। কারণ আধার নম্বর দিলেই যাবতীয় তথ্য মিলবে। আয়ুষ্মান ভারত ও মুখ‌্যমন্ত্রী স্বাস্থ‌্যবিমা যোজনা দুটি প্রকল্প আধার কার্ডের সঙ্গে সংযুক্ত।

উল্লেখ্য, এদিন মুখ্যমন্ত্রী ছাড়া নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত থাকবেন রাজ্যের স্বাস্থ‌্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ‌্যায়ও। আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা চালু হলেও এখনই বন্ধ হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা স্বাস্থ্যসাথী প্রকল্প। নবান্ন সূত্রে খবর, অন্তত তিন মাস তিনটি প্রকল্প পাশাপাশি চলবে।

Continue Reading

Previous: অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল গ্রেফতার, বাড়ি থেকে উদ্ধার নগদ ১৩ লক্ষ, ৭৫০ গ্রামেরও বেশি সোনা
Next: টলিউডে শোকের ছায়া, প্রয়াত প্রবীণ পরিচালক রাজা সেন

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-19.webp

চোরবাগান থেকে শিক্ষা, বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ শহরে ১৮ আইপিএসকে দায়িত্ব! কলকাতাতেই ১২ জন

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.