Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক বিএসএফ সদস্য!

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক বিএসএফ সদস্য!

Online Desk জুলাই 28, 2023
20230728_180249.jpg

আল সাদি:বাংলাদেশঃ বাংলাদেশের কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে শ্রী সনু কুমার জেটপ নামের এক বিএসএফ সদস্যকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র হাতে তুলে দিয়েছে স্থানীয়ারা। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. আব্দুল মোত্তাকিম এই তথ্য সত্যতা স্বীকার করেছেন। এর আগে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তের সোনাহাট বিওপি’র সীমান্ত পিলার ১০০৭ এমপি থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাকে আটক করে স্থানীয়রা।বিজিবি জানায়,বাংলাদেশের অভ্যান্তরে সোনাহাট গ্রামের বিএসসি মোড়ের ৩১ বিএসএফ ব্যাটালিয়নের বিষখাওয়া বিএসএফ ক্যাম্পের একজন সদস্য শ্রী সনু কুমার জেটপ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে, স্থানীয় মানুষজন তাকে আটক করে সোনাহাট বিজিবিকে সংবাদ দেয়। পরে সোনাহাট ও বাবুরহাট বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে বিএসএসফ সদস্যকে আটক করে। আটকের সময় তিনি টি-শার্ট ও হাফ প্যান্ট পরিহিত এবং মদ্যপান অবস্থায় ছিলেন।বিজিবি আরও জানিয়েছে ওই বিএসএফ সদস্যের ভারত সীমান্তের নিকটবর্তী বিষখাওয়া বিএসএসফ ক্যাম্পের পার্শ্ববর্তী গ্রামের এক বিবাহিত নারীর সাথে সম্পর্ক ছিল। ওই নারীর সাথে দেখা করতে গেলে প্রেমিকার স্বামী ও স্থানীয় গ্রামবাসী তাকে ধাওয়া দিলে প্রাণ বাঁচার তাগিদে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের সোনাহাট সীমান্তে চলে আসেন। পরে বিষয়টি সোনাহাট বিজিবি কমান্ডার ও বিএসএফ এর অধীনস্থ সোনাহাট বিএসএফ ক্যাম্পকে অবগত করলে তারা আটককৃত বিএসএফ সদস্যকে ফেরত নেয়ার জন্য অনুরোধ করেন।

কুড়িগ্রাম ২২ বিজিবির পরিচালক লে. কর্নেল মো. আব্দুল মোত্তাকিম বলেন, আটক বিএসএফ সদস্যকে কোম্পানি পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

Post Views: 108

Continue Reading

Previous: দীর্ঘক্ষণ জলে থেকে বাড়ছে স্ত্রী রোগের সম্ভাবনা?
Next: চারু মজুমদারের ৫২ তম শহিদ দিবস পালিত হল শ্রদ্ধায়

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

তানজিন তিশার নামে মারধোরের অভিযোগ সামিয়ার, নেপথ্যে কারণ কী?

Online Desk মার্চ 4, 2026
bangladesh.jpg

খামেনেইয়ের মৃত্যুতে মুখ খুলল বাংলাদেশ, আমেরিকা ইজরায়েলের বিরোধিতায় ঢাকা

Online Desk মার্চ 3, 2026
Dhanmundi.jpg

৩২ নম্বর ধানমুন্ডি

Online Desk মার্চ 3, 2026

You may have missed

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.