স্পোর্টস ডেস্ক : বিদায় চোখের জলে নয় লিওনেল মেসির অবসর জমকালো করতে চাইছে আর্জেন্টিনা। অর্থাৎ ফেয়ারওয়েল ম্যাচের মাধ্যমে মেসিকে বিদায় জানানো হবে। আগামী সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে মেসির বিদায়ী ম্যাচ আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এই সময়ের মধ্যে আর্জেন্তিনা দুই বা তিনটি প্রীতি ম্যাচ খেলতে পারে।
বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়াম এই ম্যাচের সম্ভাব্য ভেন্যু। যদিও মেসির জন্মস্থান রোজ়ারিওতেও ম্যাচ আয়োজনের কথা ভাবা হচ্ছে। আর্জেন্তিনার সাংবাদিক পাবলো গ্রাভেলোনে জানিয়েছেন, সব কিছু ঠিকঠাক থাকলে দেশের মাটিতেই আর্জেন্তিনার হয়ে শেষ ম্যাচ খেলবেন মেসি। তবে এখনও কোনও প্রতিপক্ষ, দিনক্ষণ বা ভেন্যু চূড়ান্ত হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মেসি নিজে এই ম্যাচ খেলতে আগ্রহী কি না, তা আগে জানতে হবে আর্জেন্তিনা ফুটবল সংস্থাকে।