স্পোর্টস রিপোর্টার : মহমেডান সমর্থকদের জন্য সুখবর। প্রত্যাশামতো আই লিগে খেলবে তারা। ১ জানুয়ারি থেকে তারা নতুন দুই বিদেশিকে সই করাতে পারবে। তার আগে কখনোই নয়। ক্লাবের কমিটি ফ্রাঙ্কার পেমেন্ট বাকি সংক্রান্ত ব্যানের ব্যাপারে বর্তমান কমিটিকে অন্ধকারে রাখায় এই বিপত্তি। এদিন মহমেডানের বর্তমান ফুটবল সচিব বলেন, ” আগের আমলে আমাকে কোন কিছুই জানানো হতো না। আমি ক্লাবে আসতাম নিয়মিত ফুটবল টিমের দেখভাল করতাম। কিন্তু নীতিগত সিদ্ধান্ত আমাকে জানানো হতো না। জানুয়ারিতে দুই ব্রাজিলিয়ান আসছেন মহমেডানে। নতুন বিদেশী কোচ ব্রিটিশ। নতুন কোচের নাম জেমিস ম্যাকলুন। কোচ নিয়োগে ফিফার কোন নিষেধাজ্ঞা নেই। নতুন বিদেশি কোচ দায়িত্ব নেবেন অক্টোবারেই। নতুন কারা এলেন জেনে নিন।
ফুটবলারদের বেতন না দেওয়ায় ফিফার তরফ থেকে নির্বাসনে মহামেডান ক্লাব। এই অবস্থায় বৃহস্পতিবার দুপুরে ক্লাব তাঁবুতে সভাপতি গজল জ়াফরকে পাশে নিয়ে এক বিস্ফোরক সাংবাদিক বৈঠক করেন ক্লাবের বর্তমান সচিব ওয়াসিম আক্রম। সেখানে তিনি অভিযোগ করেন, ফিফার নিষেধাজ্ঞার বিষয়টি বিদায়ী কমিটি বর্তমান কমিটিতে জানালেও মূল তথ্যে ইচ্ছাকৃত বড় ফাঁক রেখে দিয়েছিল। ব্রাজ়িলিয়ান ফুটবলার ফ্রাঙ্কার বকেয়া অর্থ সংক্রান্ত বিভ্রান্তি বজায় রেখে বর্তমান কমিটিকে বিপদে ফেলার ছক কষা হয়েছিল বলে দাবি তাঁর। আক্রম স্পষ্ট বলেন, আমাদের বিপদে ফেলতেই এই তথ্য গোপন ও লুকোচুরি খেলা হয়েছে। তবে এমন ষড়যন্ত্র সত্ত্বেও মহমেডান স্পোর্টিং দ্রুত স্বমহিমায় ফিরবে এবং আমরা মাঠে সাফল্য আনবই।’নিষেধাজ্ঞার জেরে ক্লাবের নতুন ব্রিটিশ কোচ জেমি ম্যাকলুন, দু’জন নতুন ব্রাজ়িলিয়ান রিক্রুট এবং ছয়জন ভারতীয় ফুটবলারকে মাঠে নামাতে পারবে না মহমেডান।