Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হঠাৎ বাসের সামনে নীলগাই! নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পূণ্যার্থীবোঝাই যান, মৃত্যু ২ জনের, জখম ১৫

হঠাৎ বাসের সামনে নীলগাই! নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পূণ্যার্থীবোঝাই যান, মৃত্যু ২ জনের, জখম ১৫

Online Desk মে 2, 2026
20251210_120833.jpg

ওঙ্কার ডেস্ক: রাস্তার উপর আচমকা চলে এসেছিল নীলগাই। আর তার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুন্যার্থীবোঝাই বাস। শনিবার গুজরাটের জুনাগড় জেলায় এই ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই মহিলার। জখম হয়েছেন অন্তত ১৫ জন পুণ্যার্থী। ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটিতে প্রায় ৪০ জন পূণ্যার্থী ছিলেন। ভাবনগর থেকে দ্বারকা ও সোমনাথে তীর্থদর্শনের উদ্দেশে যাচ্ছিলেন যাত্রীরা। শনিবার বিকেল ৩টে নাগাদ মাঙ্গরোল শহর থেকে কয়েক কিলোমিটার দূরে রাহিজ গ্রামের কাছে হঠাৎ একটি নীলগাই দ্রুতগতিতে রাস্তা পার হয়। সেই সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ডেপুটি পুলিশ সুপার ডিভি কোদিয়াটার বলেন, ‘দুই মহিলা ঘটনাস্থলেই মারা গিয়েছেন। ১৫ জনেরও বেশি পুণ্যার্থী জখম হয়েছেন। আহতদের উদ্ধার করে জুনাগড় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’ তিনি আরও জানান, নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশকে খবর দেন তাঁরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। উদ্ধারকাজ দ্রুত সম্পন্ন করার জন্য যন্ত্র এনে উল্টে যাওয়া বাসের ভেতর থেকে যাত্রীদের বের করে আনা হয় বলে তদন্তকারীরা জানিয়েছেন।

Post Views: 115

Continue Reading

Previous: আইনবিরুদ্ধ কাজের জেরে সাসপেন্ড কালীঘাট থানার ওসি
Next: দিল্লির বহুতলে ভয়াবহ আগুন, মৃত ৯; একই পরিবারের একাধিক সদস্যের করুণ পরিণতি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.